আর্জেন্টিনার জয়ের পর সুখবর পেলেন স্ক্যালোনি

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৭

লিওনেল স্ক্যালোনির ছোঁয়ায় হারতে যেন ভুলে গেছে আর্জেন্টিনা। তার কোচিংয়ে ১৯৯৩ সালের পর কোপা আমেরিকা তো জিতেছেই। মঙ্গলবার জ্যামাইকাকে হারিয়ে টানা সর্বোচ্চ ৩৫ ম্যাচ অজেয় থাকার রেকর্ডও ছুঁয়েছে। ধারাবাহিক সাফল্যে তাকে ছাড়তে চাইছে না আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। সর্বশেষ ম্যাচ জয়ের পর তার চুক্তি নবায়ন করা হয়েছে।

নতুন চুক্তিতে ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত কাজ করবেন স্ক্যালোনি। আর্জেন্টিনার ফুটবল সংস্থার প্রধান চিকুই তাপিয়া বলেছেন, ‘জাতীয় দলের চলমান প্রকল্প আমরা চালিয়ে চাই।’

৪৪ বছর বয়সী স্ক্যালোনি হোর্হে সাম্পাওলির স্থলাভিষিক্ত হয়েই জাতীয় দলের ভার নিয়েছিলেন। ২০১৮ সালে আর্জেন্টিনা শেষ ষোলোতে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিলে সাম্পাওলিকে সরিয়ে স্ক্যালোনিকে বেছে নেওয়া হয়। বোঝাই যাচ্ছে তাকে নেওয়াটা আর্জেন্টিনার ভুল হয়নি। স্ক্যালোনির অধীনে পুরোপুরি বদলে গেছে এই দল। গত বছর জিতেছে কোপা আমেরিকা।   

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি