বিশ্বকাপে কাতারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানাবে ডেনমার্ক

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৫০

স্টেডিয়াম নির্মাণে বিপুল অভিবাসী শ্রমিক মৃত্যুবরণ করায় কাতারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অনেক দিন ধরে। কাতার অবশ্য শুরু থেকেই সেটি প্রত্যাখান করে আসছে। তার পরেও বিশ্বকাপে তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ডেনমার্ক।

মৃত অভিবাসী শ্রমিকদের স্মরণ ও কাতারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদস্বরূপ কালো জার্সি পরবে তারা। দেশটির জাতীয় দলের জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান হামেল তৃতীয় আরেকটি জার্সি তৈরি করেছে।

হামেল ইন্সটাগ্রামে বলেছে, ‘জার্সিটি মূলত কাতার ও তার মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ স্বরূপ তৈরি করা হয়েছে।’

প্রতীকী প্রতিবাদের কথা উল্লেখ করে তারা বলেছে, ‘যে টুর্নামেন্ট আয়োজনে সহস্রাধিকের বেশি মানুষের প্রাণ গেছে। সেরকম জায়গায় দৃশ্যত নিজেদের তুলে ধরার ইচ্ছা পোষণ করি না। আমরা অবশ্যই ড্যানিশ ফুটবল টিমকে সমর্থন করি। কিন্তু একইভাবে আয়োজক হিসেবে কাতারকে কখনোই নয়।’ তারা আরও বলেছে, লাল ও সাদা দুই জার্সির বাইরে এই কালো জার্সিটি মূলত শোকের প্রতীক হিসেবে ব্যবহৃত হবে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি