বুধবার থেকে শুরু বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্কুল ফুটবল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪৬

আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৫ এর জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বের খেলা।  বুধবার থেকে শুরু বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্কুল ফুটবল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ৯টায় চূড়ান্ত পর্বের খেলার উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। জাতীয় পর্যায়ের এ খেলা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

৬ষ্ঠ বারের মত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং পঞ্চম বারের মত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ৭টি বিভাগের থেকে দুটি করে মোট ১৪টি চ্যাম্পিয়ন দল নিয়ে জাতীয় পর্যায়ের এ খেলা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের অংশগ্রহণকরী দলগুলে হলো মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় (দিনাজপুর), সাঁথিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (পাবনা), চটকাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (ঝিনাইদহ), ধুলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় (ঢাকা), রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় (কক্সবাজার), কাগাশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় (বরিশাল) ও মাইজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় (সুনামগঞ্জ)।

অন্যদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের অংশগ্রহণকরী দলগুলে হলো পাটগ্রাম টেপুরগাড়ী বি.কে. সরকারি প্রাথমিক বিদ্যালয় (লালমনিরহাট), বাগমাড়ার খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয় (রাজশাহী), শৈলকুপার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয় (ঝিনাইদহ), কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (ময়মনসিংহ) , কাউখালীর ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (রাঙ্গামাটি), উত্তর শিহিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় (বরিশাল) ও পাকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় (সিলেট)।

আগামী ১৬ ফেব্রুয়ারি ২০১৬ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি