বেনজিমার পেনাল্টি মিস আনচেলত্তির কাছে ‘দুর্ঘটনা’

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০২২, ১৩:১৬আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৩:৩০

বেনজিমা ঠিকমতো ছন্দে না থাকলে যে বিপদ তার নমুনা দেখা গেলো গতকাল। চোট কাটিয়ে ফিরলেন ঠিকই, কিন্তু দলকে জেতাতে পারলেন না। বরং তার পেনাল্টি মিসে মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় ওসাসুনার সঙ্গে ড্র করেছে ১-১ গোলে।

৪২ মিনিটে রিয়ালকে অগ্রগামিতা এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র। দ্বিতীয়ার্ধে কিকের গোলে সমতায় ফেরে ওসাসুনা। ৭৮ মিনিটে আবার ১০ জনের দলেও পরিণত হয় তারা। বেনজিমার ওপর ফাউল করায় লাল কার্ড দেখেন ডেভিড গার্সিয়া। কিন্তু এর ফল হিসেবে পাওয়া স্পট কিকটা ফরাসি স্ট্রাইকার কাজে লাগাতে পারেননি। বল মারেন গোলপোস্টের ওপর! কিছুক্ষণ পর জাল কাঁপিয়েছিলেন। কিন্তু মার্জিনাল অফসাইডে হতাশ হতে হয় আবার। 

ম্যাচ শেষে পেনাল্টি মিস নিয়ে আক্ষেপ করেছেন মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি, ‘আমরা জিততে পারতাম। কিন্তু পেনাল্টি মিস করেছি। তবে এই ধরনের ঘটনা স্বাভাবিক, এমনটা হয়ে থাকে।’

অবশ্য বেনজিমার এই মিসকে তিনি দুর্ঘটনা হিসেবেই দেখতে চাইছেন, ‘বেনজিমা তার কাজটা ঠিকমতো করেছে। দারুণ খেলার পর পেনাল্টির সুযোগ আসে। কিন্তু মিস করে গেছে। এটা এমন দুর্ঘটনা যা প্রায় হয়ে থাকে। আমাদের এখন সামনে তাকাতে হবে।’

তাদের পয়েন্ট হারানোয় লাভ হয়েছে বার্সার। ৭ ম্যাচে দুই দলের সমান ১৯ পয়েন্ট হলেও গোল ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা।    

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী