শেষ মুহূর্তের গোলে সিঙ্গাপুরকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২২, ২১:২১আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ২২:২২

ম্যাচ যখন ড্রয়ের পথে যাচ্ছিল ঠিক তখন জয়সূচক গোল পেয়ে যায় বাংলাদেশ। শেষ মুহূর্তের লক্ষ্যভেদে সিঙ্গাপুরকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান চ্যাম্পিয়শিপের বাছাই পর্বে দারুণ জয় আদায় করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ই গ্রুপের খেলায় ২-১ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার ম্যাচের শুরু থেকে ছিল বাংলাদেশের আধিপত্য। ম্যাচের তৃতীয় মিনিটে সিঙ্গাপুরের গোলকিপার আইজ্যাক লি বাধা হয়ে না দাঁড়ালে এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। ফরোয়ার্ড নাজিম উদ্দিনের শট আটকে যায় প্রতিপক্ষ গোলরক্ষকের গায়ে।

অবশ্য ১০ মিনিটেই সাফল্য তুলে নেয় বাংলাদেশের যুবারা। বক্সের বাইরে থেকে নাজিম উদ্দিন ক্রস করেছিলেন বক্সে থাকা মিরাজুল ইসলামের দিকে। নাজিমের সেই ক্রস বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়ান সিঙ্গাপুর ডিফেন্ডার ব্রেয়ডেন গোহ।

১৫ মিনিটে আবার সুযোগ আসে বাংলাদেশের সামনে। ডানপ্রান্ত থেকে মিরাজুলের কোনাকুনি শট ঠেকান প্রতিপক্ষ গোলরক্ষক।

২০ মিনিটে অল্পের জন্য রক্ষা বাংলাদেশের। সিঙ্গাপুরের মিডফিল্ডার জোনান টানের কাটব্যাক বাংলাদেশ অধিনায়ক ইমরান খানের পায়ে লেগে পোস্টে ঢোকার মুখে হেডে বিপদমুক্ত করেন সিরাজুল ইসলাম রানা।

২৬ মিনিটে মিরাজুলের বাঁকানো ফ্রি-কিক অল্পের জন্য খুঁজে পায়নি জাল। পরের মিনিটের মিরাজের আরেকটি শট ফেরান সিঙ্গাপুরের গোলকিপার।

বাংলাদেশের আক্রমণ ঠেকিয়ে প্রতি আক্রমণে পরের মিনিটে সমতায় ফেরে সিঙ্গাপুর। রাসুল রামলির পাস থেকে ২৮ মিনিটে মুহাম্মদ শাইজোয়ানের দূরপাল্লার শটে হার মানেন বাংলাদেশের গোলকিপার সোহান।

বিরতির পরও লাল সবুজ দলের দাপট চলতে থাকে। তবে কিছুতেই ব্যবধান বাড়ানো যাচ্ছিল না। একের পর সুযোগ এলেও গোল হচ্ছিল না।

যোগ করা সময়ের শেষের দিকে অবশেষে জয়সূচক গোলটি আসে। রাতুলের লম্বা থ্রো ইন ক্লিয়ার করতে হেড করেছিলেন সিঙ্গাপুরের এক খেলোয়াড়। কিন্তু তার ব্যাকহেড গোলকিপার আইজ্যাক লির শুরু ধরলেও পরে হাত ফসকে জালে জড়ায়। শেষ পর্যন্ত এই গোলেই নিশ্চিত হয় পল স্মলির দলের ৩ পয়েন্ট পাওয়া।

আগামী শুক্রবার ভুটানের বিপক্ষে লড়বে পল স্মলির দল।

/টিএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে