ফুটবল বিশ্বকাপের সময়ও চলবে জামালদের খেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২২, ১৬:০৮আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৬:০৮

আগেই বলা হয়েছিল বিশ্বকাপ ফুটবলের সময় চলবে ঘরোয়া ফুটবল। সেই অনুযায়ী আগামী ৩ নভেম্বর থেকে স্বাধীনতা কাপ দিয়ে নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে। শুরুতে সার্ভিসেস ও চ্যাম্পিয়নশিপ লিগের দলগুলোকে নিয়ে হবে বাছাই পর্ব। এরপর প্রিমিয়ার লিগের ১১ দল ও বাছাইপর্ব থেকে আসা ৫ দল নিয়ে মাঠে গড়াবে চূড়ান্ত পর্ব। তবে এবার স্বাধীনতা কাপের খেলা ঢাকায় হচ্ছে না। বাছাই ও চূড়ান্ত পর্ব দুটিই হবে ঢাকার বাইরে।

গতবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে হয়েছিল স্বাধীনতা কাপের খেলা। সেখানে খেলে বেশ কয়েকজন খেলোয়াড় চোটে পড়েছিল। তাই এবার আর কোনও ঝুঁকি নিতে চাইছে না বাফুফে। বাছাই পর্ব হবে তিন ভেন্যুতে। কুমিল্লা, মুন্সিগঞ্জ ও গোপালগঞ্জে। আর চূড়ান্ত পর্বে হতে পারে যেকোনও এক ভেন্যুতে।

এ প্রসঙ্গে বাফুফের কম্পিটিশন কমিটির ম্যানেজার জাবের বিন তাহের আনসারী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ঢাকার বাইরে হতে যাচ্ছে স্বাধীনতা কাপের খেলা। এবার কমলাপুরে কোনও খেলা হবে না। সেই অনুযায়ী ফিকশ্চার হবে।’

১৬ দল নিয়ে চূড়ান্ত পর্বের খেলা বিশ্বকাপ ফুটবলের সময়ও চলবে। দ্রুত মৌসুম শেষ করতে বাফুফে তাই দীর্ঘসময় খেলা বন্ধ রাখতে চাইছে না।

/টিএ/কেআর/
সম্পর্কিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
হামজা-জামালদের জন্য কেমন কোচ দরকার?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম