ইসরায়েলি ক্লাবকে গোলের মালা পরালো মেসিরা

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২২, ১০:৫৮আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১১:০৫

ইসরায়েলি ক্লাব মাক্কাইবি হাইফাকে গোলের মালা পরিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়নস লিগে পিএসজি জিতেছে ৭-২ গোলে।

অবশ্য দলের গোল উৎসবের দিনে অনন্য কীর্তিও গড়েছেন মেসি। দুই গোল করায় প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বে ৮০ গোলের নজির গড়েছেন।

আক্রমণত্রয়ীর সবাই গোল উৎসব করেছেন।  ১৯ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। ৩২ মিনিটে দ্বিগুন করেন এমবাপ্পে। তিন মিনিট পর নেইমারও গোল উৎসবে যোগ দেন। অবশ্য ৩৮ মিনিটে মাক্কাবির হয়ে একটি গোল শোধ দেন সেক। তাতে লাভ হয়নি যদিও। পিএসজির আক্রমণের তোড়ে টিকে থাকতে পারলে তো। প্রথমার্ধেই ৪৪ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান মেসি। ৫০ মিনিটে ইসরায়েলি ক্লাবের হয়ে সেক দ্বিতীয় গোল তুলে নিলেও প্রতিপক্ষের আক্রমণে নিজেদের অর্ধেই তারা হিমশিম খেয়েছে। এই অর্ধে এমবাপ্পের দ্বিতীয় গোল ছাড়াও ৮৪ মিনিটে সোলের করেছেন একটি। তার আগে অবশ্য প্রতিপক্ষের আত্মঘাতী গোলও ব্যবধান বাড়াতে ভূমিকা রেখেছে।

শুরু থেকে দুর্দান্ত খেলা মেসি আরেকটু হলে হ্যাটট্রিকের দেখাও পেতে পারতেন। চ্যাম্পিয়নস লিগে তাকে নবম হ্যাটট্রিক থেকে বঞ্চিত করেছেন মূলত ক্রসবার।

গ্রুপ ‘এইচে’ শীর্ষে থাকা পিএসজির সংগ্রহ ৫ ম্যাচে ১১ পয়েন্ট। বেনফিকারও সমান ১১ পয়েন্ট। একই গ্রুপে বেনফিকার কাছে ৪-৩ গোলে হেরে যাওয়া জুভেন্টাসকে অবশ্য বিদায় নিতে হচ্ছে।

অপর দিকে নকআউট আগেই নিশ্চিত করা রিয়াল মাদ্রিদের বাকি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। লিপজিগ তাদের ৩-২ গোলে হারিয়ে সেটি বিলম্বিত তো করেছেই। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে প্রথম হারের তিক্ত স্বাদও দিয়েছে।

অবশ্য হারের জন্য বেশ কিছু পরিবর্তনকে দায়ী করা যেতেই পারে। শুরুর একাদশে নিয়মিত কয়েকজনকে বিশ্রাম দিয়েছিলেন আনচেলত্তি। তাতে শুরুতেই তরুণ লিপজিগের দাপট দেখতে হয়েছে। স্বাগতিক জার্মান ক্লাবটি ১৩ মিনিটেই এগিয়ে গেছে। গোলটি করেছেন গাভারদিওল। ১৮ মিনিটে স্কোর ২-০ করে নেন ক্রিস্তফার এনকুনকু। দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদকে খেলায় ফেরানোর সুযোগ এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র। ৪৪ মিনিটে তার গোলে স্কোর দাঁড়ায় ২-১। কিন্তু কিছুতেই কিছু হয়নি। ৮১ মিনিটে বরং স্কোর ৩-১ করেছে লিপজিগ। রিয়াল মাদ্রিদের হয়ে যোগ করা সময়ে রদ্রিগো পেনাল্টিতে জাল কাঁপালে তা ব্যবধান ৩-২ করেছে শুধু।  

‘এফ’ গ্রুপে ৫ ম্যাচে রিয়াল মাদ্রিদ ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে লিপজিগের সংগ্রহ ৯ পয়েন্ট। তাছাড়া ‘জি’ গ্রুপে নকআউট নিশ্চিত করা ম্যানচেস্টার সিটি বরুশিয়া ডর্টমুন্ডের কাছে গোলশূন্য ড্র করেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম