কাতার বিশ্বকাপ শেষ পগবার

স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর ২০২২, ১১:৪৫আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১১:৪৫

তার খেলার সম্ভাবনা নিয়ে ইতিবাচক সংবাদ আগেও ছিল না। শেষ পর্যন্ত কাতার বিশ্বকাপ থেকে ছিটকেই গেছেন ফরাসি মিডফিল্ডার পল পগবা।

হাঁটুর সার্জারির পর বেঁধে দেওয়া সময়ে সুস্থ হয়ে উঠতে পারেননি। তাই সোমবার তার এজেন্ট জানিয়ে দিয়েছেন, কাতারে ফ্রান্সের হয়ে পগবার খেলা হচ্ছে না।

পগবা সেপ্টেম্বরে চোটগ্রস্ত হাঁটুর অপারেশন করিয়েছেন।  নতুন করে চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, জুভেন্টাসে কিংবা জাতীয় দলে ১৮ ডিসেম্বরের আগে তার ফেরার সম্ভাবনা নেই। 

পগবার এজেন্ট রাফায়েল পিমেন্তা বলেছেন, ‘পরীক্ষা-নিরীক্ষার পর অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানাতে হচ্ছে, পগবার সুস্থ হতে আরও সময় প্রয়োজন। তাই এখন আর জুভেন্টাস স্কোয়াড বা বিশ্বকাপে তার ফেরার সম্ভাবনা নেই।’

ফ্রান্স এরই মধ্যে এনগোলো কন্তেকে হারিয়েছে। হ্যামস্ট্রিংয়ের অপারেশনে চেলসি মিডফিল্ডার ছিটকে গেছেন ৪ মাসের জন্য। তার পর পগবাও ছিটকে যাওয়ায় বর্তমান চ্যাম্পিয়নদের জন্য তা বড় ধাক্কার। কারণ, ২০১৮ বিশ্বকাপ জয়ের পেছনে পগবার প্রভাব বিস্তারি অবদান কম নয়। ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলে জেতা ম্যাচটায় একটি গোল করেছিলেন। 

আসন্ন কাতার বিশ্বকাপে গ্রুপ ডি-তে জায়গা হয়েছে ফ্রান্সের। ২২ নভেম্বর তারা বিশ্বকাপ মিশন শুরু করবে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের