ইরান-তুর্কমেনিস্তানের গ্রুপে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২২, ১৮:৪৯আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৮:৪৯

আগামী বছরের শুরুতে বাংলাদেশের বয়সভিত্তিক নারী ফুটবল টিমের ব্যস্ত সূচি। মার্চ ও এপ্রিলে দুটি এএফসির বাছাই টুর্নামেন্ট রয়েছে। অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপিংও চূড়ান্ত হয়েছে।

এএফসি অনূর্ধ্ব-২০ নারীদের বাছাই চ্যাম্পিয়নশিপে ‘এইচ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে আরও আছে ইরান ও তুর্কমেনিস্তান। মার্চে হবে খেলা গড়াবে। বাংলাদেশ নিজেদের মাঠেই খেলার সুযোগ পাচ্ছে। অপর দিকে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে ‘ডি’ গ্রুপে পড়েছে লাল-সবুজরা। সিঙ্গাপুর, আরব আমিরাত ও তুর্কমেনিস্তান তাদের সঙ্গী। এপ্রিলে সিঙ্গাপুরে হবে গ্রুপের সব ম্যাচ।

দুটি গ্রুপ থেকে গ্রুপ সেরা আটটি দল নিয়ে হবে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব থেকে চারটি দল অংশ নেবে চূড়ান্ত পর্বে। সেখানে আগে থেকেই রয়েছে চারটি দল।

দুটি বাছাই টুর্নামেন্ট নিয়ে আশাবাদী বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘দুটি গ্রুপে ভালো দল রয়েছে, প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা আশাবাদী যে নিজেদের মতো খেলার চেষ্টা করবো।।’

মেয়েদের আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ত সূচির কারণে ঘরোয়া লিগের ব্যাপ্তিও কমানো হয়েছে। ডাবল লেগের জায়গায় সিঙ্গেল লিগ পদ্ধতিতে হবে সাবিনা-সানজিদাদের খেলা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ