প্রধানমন্ত্রীর কাছ থেকে সংবর্ধনা পাচ্ছেন সাবিনা-সানজিদারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২২, ২০:৪৭আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ২০:৪৯

সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস লিখেছে। শিরোপা জিতে দেশে ফিরে ছাদখোলা বাসে করে জমকালো সংবর্ধনার পর এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংবর্ধনা পেতে যাচ্ছে গোলাম রব্বানী ছোটনের দল।

আগামী ৯ নভেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাফে চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেওয়ার দিনক্ষণ ঠিক হয়েছে। এমন খবর জানিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এক ভিডিও বার্তায় বলেছেন, ‘প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হবে। ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের অবহিত করা হয়েছে। সবসময় নারী বা পুরুষ যে দলই সাফল্য পাক না কেন, প্রধানমন্ত্রী উৎসাহ দেন, পুরস্কৃত করেন।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ