শেষ ষোলোতেই মুখোমুখি লিভারপুল-রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০২২, ১৮:০৫আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৮:০৮

নিয়তি বার বারই মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে তাদের। তাতে বরাবরই মাদ্রিদের অভিজাতদের আধিপত্য দেখা গেছে। গতবার তো লিভারপুলকে ১-০ গোলে হারিয়েই চ্যাম্পিয়ন লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। দুই ফাইনালিস্টের এবার দেখা হয়ে যাচ্ছে শেষ ষোলোতেই। 

৬ মৌসুমে মোট ৪বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে দুই আসরেই ফাইনালের মঞ্চে ২০১৭-১৮ এবং ২০২১-২০২২ মৌসুমে। ‍তাতে শেষ হাসি ছিল রিয়াল মাদ্রিদের। ২০২০-২১ মৌসুমে তো কোয়ার্টার ফাইনালেই লিভারপুলকে বিদায় দিয়েছে।  

সুইজারল্যান্ডের নিয়নে সোমবার অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র। লাইন আপ শেষে দেখা যাচ্ছে, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে আরবি লাইপজিগ। টটেনহামের প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। চেলসি আবার জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে।

শেষ ষোলোর প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১৪-১৫ ও ২১-২২ ফেব্রুয়ারি। দ্বিতীয় লেগ ৭-৮ ও ১৪-১৫ মার্চ।

শেষ ষোলোর লাইনআপ:

আরবি লাইপজিগ-ম্যানচেস্টার সিটি

ক্লাব ব্রুজ-বেনফিকা

লিভারপুল-রিয়াল মাদ্রিদ

এসি মিলান-টটেনহাম

ফ্রাঙ্কফুর্ট-নাপোলি

বরুশিয়া ডর্টমুন্ড-চেলসি

ইন্টার মিলান-পোর্তো

প্যারিস সেন্ত জার্মেই-বায়ার্ন মিউনিখ

/এফআইআর/  
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী