বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০২২, ১৩:২৬আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৩:২৬

আর্জেন্টিনার কোপা আমেরিকা জয় ও বিশ্বকাপ বাছাই পার হতে অন্যতম অবদান ছিল জিওভানি লো সেলসোর। কিন্তু কাতার বিশ্বকাপ শুরুর আগে দলকে বড় দুঃসংবাদ দিয়েছেন তিনি। রয়টার্সের খবরে বলা হয়েছে, হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে গেছেন।

২৬ বছর বয়সী এই মিডফিল্ডার ৩০ অক্টোবর লা লিগায় ভিয়ারিয়ালের হয়ে খেলতে গিয়ে চোটগ্রস্ত হয়েছেন। স্ক্যান রিপোর্টে দেখা গেছে, হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে তার। সুস্থ হয়ে উঠতে এখন সার্জারির প্রয়োজন।

স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোও জানিয়েছে, বিশ্বকাপে খেলতে সম্ভাব্য সব কিছুই করতে চেয়েছিলেন আর্জেন্টাইন তারকা। বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ চেয়েছিলেন যেন হালকা চিকিৎসা করেও বিশ্বকাপে খেলতে পারেন। কিন্তু কোনও কিছুতেই কিছু হলো না।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্য এ প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেনি। 

স্ক্যালোনির জন্য লো সেলসোর ছিটকে যাওয়া বড় ধাক্কাই। কারণ পূর্বে তিনি বলেছিলেন, ‘লো সেলসোর বিকল্প হতে পারে না।’

আগামী সপ্তাহে ২৬ সদস্যের দল ঘোষণা করতে হলে আর্জেন্টাইন কোচকে চোট পাওয়া খেলোয়াড়দের ফিটনেস পর্যবেক্ষণ করতে হবে। অনিশ্চিত অবস্থার মাঝে রয়েছেন পাউলো দিবালা ও হুয়ান ফয়েথ।

কাতার বিশ্বকাপে গ্রুপ সিতে আছে আর্জেন্টিনা। তারা ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে। গ্রুপে তাদের অন্যান্য প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।

/এফআইআর/      
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান