সেই নেপালকে হারিয়েই শিরোপা জিততে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২২, ২০:৩৫আপডেট : ১০ নভেম্বর ২০২২, ২০:৩৫

লিগ পর্বের প্রথম ম্যাচে নেপালের কাছে হেরেছে বাংলাদেশ। কিন্তু সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে সেই ভুল করতে চাইছে না স্বাগতিকরা। কাল শুক্রবার বিকাল সাড়ে চারটার ম্যাচে নেপালকে হারিয়েই শিরোপা পুনরুদ্ধার করতে চাইছে গোলাম রব্বানী ছোটনের দল। 

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এই ম্যাচের আগে নেপাল তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট বাংলাদেশের। ফিরতি লেগে কাল মুখোমুখিতে ন্যূনতম ব্যবধানে জিতলেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। আর ড্র করলে হতে হবে রানার্সআপ।

বাংলাদেশ ২০১৭ সালের পর আবারও ট্রফি জয়ের জন্য মাঠে নামছে। স্বাগতিকদের কোচ গোলাম রব্বানী ছোটন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের মেয়েদের তিনটি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে। আশা করি, স্বাভাবিক খেলাটা খেলে মেয়েরা সাফল্য এনে দেবে। আমরা ট্রফির জন্যই মাঠে যাবো।’

এই নেপালের কাছেই প্রথম ম্যাচে হারতে হয়েছিল। এখন নতুন ম্যাচে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ম্যাচ জিততে চায় লাল-সবুজ দল। কোচ ছোটন বলেছেন, ‘আমরা ওদের বিপক্ষে আগের ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু কাজে লাগাতে পারিনি। সামনের ম্যাচে সেটা কাজে লাগাতে হবে। সুযোগ পেলে গোল করতে হবে। তা নাহলে জিততে পারবো না। আশা করছি, ট্রফি এবার আমাদের হাতে উঠবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের