বসুন্ধরার বড় জয়ে দুই ব্রাজিলিয়ানের ৯ গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২২, ১৮:০৭আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৮:২০

স্বাধীনতা কাপে বসুন্ধরা কিংসের শুরুটা হয়েছে দুর্দান্ত। দুই ব্রাজিলিয়ানের হ্যাটট্রিকে ইয়ংমেন্স ফকিরেরপুলকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

আজ (সোমবার) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী থেকে এ মৌসুমে বসুন্ধরায় যোগ দেওয়া দোরিয়েল্তন গোমেজ একাই করেন ৬ গোল, রবিনিয়ো ৩টি। একটি করে গোল বিপলু আহমেদ, কাজী তারিক রায়হান, মিগেল ফিগেইরা, মাশুক মিয়া জনি ও ইয়াসিন আরাফাতের।

প্রথমার্ধেই ৭ গোল দেখে বসুন্ধরা। ষষ্ঠ মিনিটে বাঁ দিক থেকে রিমন হোসেনের নিচু ক্রস থেকে লক্ষ্যভেদ করেন বিপলু আহমেদ। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয় কাজী তারিক রায়হানের গোলে।

এরপর দ্বাদশ মিনিটে দোরিয়েল্তনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে প্লেসিং শটে জাল খুঁজে নেন রবিনিয়ো। ২১ মিনিটে গোলের মিছিলে যোগ দেন মিগেল ফিগেইরা। তিন মিনিট পর ফ্রি-কিক থেকে স্কোরলাইন ৫-০ করেন রবিনিয়ো।

২৭ মিনিটে গোলের খাতায় নাম খোলেন বসুন্ধরার নতুন খেলোয়াড় দোরিয়েল্তন। এরপর ৪৪, ৪৮, ৮৪, ৮৫ ও ৯০ মিনিটে আরও পাঁচ গোলে ডাবল হ্যাটট্রিক পূরণ করেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

৬১মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন রবিনিয়ো। এছাড়া বদলি নেমে ফকিরেরপুলের জালে গোলোৎসব করেন ইয়াসিন আরাফাত ও মাশুক মিয়া জনি।

দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আজমপর ফুটবল ক্লাব উত্তরাকে ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান