ফেভারিট তত্ত্বে বিশ্বাস নেই মেসির!

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২২, ১১:৩২আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১১:৪৩

প্রতি আসরেই ফেভারিটের তকমা সেঁটে যায় লিওনেল মেসিদের কপালে। পরে আর প্রত্যাশা মেটাতে পারে না। তবে আগের আসরগুলোর চেয়ে এবারের বাস্তবতা ভিন্ন। ২৮ বছরের ট্রফি খরা ঘুচিয়েই তো কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে। তাতে আর্জেন্টিনা ভক্তরা স্বপ্নে বিভোর হতেই পারেন। কিন্তু দলটির প্রাণভোমরা মেসি ‘ফেভারিট’ তত্ত্বকে ধরে নিচ্ছেন ফাঁদ হিসেবে।

মেসি ইউনিভার্সো ভালদানোকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘এখন সব দলই কঠিন প্রতিপক্ষ। তাদের বিপক্ষে জয় পাওয়াটা কঠিন হবে।’

সর্বশেষ ১৯৮৬ বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা এখন পর্যন্ত ৩৫ ম্যাচ অজেয়। যে ধারার শুরু ২০১৯ সাল থেকে। কাতার বিশ্বকাপের আগে এই ফর্ম নিয়ে অনেকে উচ্চাশা পোষণ করলেও মেসি বলছেন, ‘এই অপরাজেয় থাকা অবস্থায় আমরা ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে খুব বেশি খেলার সুযোগ পাইনি। যদিও তারা আমাদের বিপক্ষে খেলতে পছন্দ করে না। কারণ দক্ষিণ আমেরিকান দলগুলোও প্রতিপক্ষ হিসেবে কঠিন।’

ফেভারিট তত্ত্বে অনেকে বিশ্বাস করলেও মেসি এটাকে ফাঁদ হিসেবে দেখেন। তাই সবাইকে সাবধান করে বলেছেন, ‘আমরা দুর্দান্ত ফর্মে থেকেই বিশ্বকাপ খেলতে যাচ্ছি। কিন্তু ফেভারিট তত্ত্বে বিশ্বাস করে কোনও ফাঁদে পড়তে চাই না। আমাদের বাস্তবিক হতে হবে। তার পর ধারাবাহিকভাবে এগিয়ে যেতে হবে।’

ফেভারিট হিসেবে ব্রাজিল ও বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের নামও তালিকায় আছে। মেসি এটা মানছেন যে, আর্জেন্টিনার শিরোপা জেতার পথে এই দুটি দল বড় হুমকি হয়ে উঠতে পারে, ‘ফ্রান্স ভালো দল। কয়েকজন হয়তো চোটগ্রস্ত। কিন্তু দলে অনেকেই আছে যারা ভয় ছড়াতে পারে। ব্রাজিলেরও অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। বিশেষ করে ফাইনাল থার্ডে যে কাউকে পরাস্ত করতে পারে। আছে ভালো নম্বর নাইন ও নেইমার।’

/এফআইআর/  
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম