ব্রাজিল-ফ্রান্সের বিশ্বকাপ ফাইনাল দেখছেন কাফু

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২২, ২০:৫৪আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ২১:১৮

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। অন্যদিকে পাঁচবারের বিশ্ব জয়ী ব্রাজিল। কাতার বিশ্বকাপে ফেভারিট এই দুই দলের ফাইনাল দেখছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু।

শিরোপা ধরে রাখার মিশনে ফরাসিরা মাঠে নামবে। অন্যদিকে ২০ বছর ধরে ট্রফিহীন থাকার আক্ষেপ ঘুচানোর চেষ্টায় ব্রাজিল। ২০০২ সালে এসেছিল তাদের সবশেষ বিশ্বকাপ শিরোপা। ওই দলটির অধিনায়ক ছিলেন এই কাফু, যিনি এবারের বিশ্বকাপ আয়োজক কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। সাবেক এই ডিফেন্ডারই ব্রাজিল-ফ্রান্সের ফাইনাল দেখছেন।

১৯৯৮ সালে হয়েছিল ব্রাজিল-ফ্রান্সের ফাইনাল। ওই ম্যাচেও ছিলেন কাফু। কিন্তু ফরাসিদের কাছে হেরে হতাশায় মুখ লুকাতে হয়েছিল তাদের। কাতার বিশ্বকাপে ওই দুঃখ মুছে ফেলার সুযোগ দেখছেন কাফু। তার মতে, ‘ব্রাজিল ও ফ্রান্স ফাইনাল হলে সেটি হবে দুর্দান্ত। ব্রাজিল ২০ বছর ধরে সাফল্য পায়নি। এবার ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতলে পারলে ব্রাজিলের জন্য দুর্দান্ত এক অর্জন হবে।’

ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু কাফুর এই ভবিষ্যদ্বাণীতে সেমিফাইনালে দেখা হবে ব্রাজিল-আর্জেন্টিনার। অন্য সেমিফাইনালে খেলবে ফ্রান্স-পর্তুগাল। ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ জেতা সাবেক ডিফেন্ডার বলেছেন, ‘ব্রাজিল ও আর্জেন্টিনার সেমিফাইনাল মোটেও সহজ নয়। দুটো দলই বিশ্বের অন্যতম সেরা। অন্যদিকে ফ্রান্স ও পর্তুগাল খেলবে সেমিফাইনালে। আমি মনে করি, ফাইনালে খেলবে ব্রাজিল ও ফ্রান্স।’

এর আগে ব্রাজিলের বিশ্বকাপ জেতার ভবিষ্যদ্বাণী করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা টিম কাহিল। পার্থক্য শুধু ফাইনালের অন্য দলের। কাফু ফাইনালে ব্রাজিল-ফ্রান্স দেখলেও কাহিলের ভবিষ্যদ্বাণী, বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ব্রাজিল।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে