ব্রাজিলসহ ৫ দলকে ফেভারিট মানেন নেইমার, আছে আর্জেন্টিনাও

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২২, ১৩:০৮আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৩:০৮

হেক্সা মিশনের অপেক্ষা দীর্ঘ হয়েছে ব্রাজিলের। সেই ২০০২ সালের পর বিশ্বকাপের সোনালি ট্রফি জেতা হয়নি। কাতারে এবার কি হলুদ উৎসবের দেখা মিলবে?

দলের প্রাণভোমরা নেইমার বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে দ্য টেলিগ্রাফের সঙ্গে কথা বলেছেন। তিনি মনে করেন, কাতার বিশ্বকাপের ফাইনালে যাওয়ার পূর্ণ যোগ্যতা সেলেসাওদের আছে।

শুধু সেলেসাওদেরই নয়। ফেভারিটদের তালিকায় আরও চারটি দলকে রেখেছেন তিনি। যারা শিরোপা মঞ্চে যাওয়ার দাবিদার। তৃতীয় বিশ্বকাপ খেলতে যাওয়া নেইমার মনে করেন, ‘বিশ্বকাপ সব সময়ই বিস্ময়ের। টুর্নামেন্টে এমন দল অনেক দূর পর্যন্ত যায়, যাদের নিয়ে কেউ সেভাবে হয়তো ভাবে না। তবে ফেভারিট হিসেবে ব্রাজিল ছাড়া আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স ও স্পেনকেই দেখি আমি। যাদের ফাইনালে যাওয়ার মতো দল।’

পাশাপাশি সুযোগ দেখেন ইংল্যান্ডেরও, ‘ইংল্যান্ডের কথা বলতে তো ভুলেই গেছি। ওদেরও সুযোগ আছে। ওদের হ্যারি কেইন ও সানচোকে পছন্দ করি। ওরা অসাধারণ খেলোয়াড় হওয়ায় ওদের প্রতি অন্যরকম ভালোবাসাও আছে।’

১৯৯৪ বিশ্বকাপে ব্রাজিল যখন শিরোপা জেতে, তখন নেইমার একেবারে শিশু। ১৯৯৮ বিশ্বকাপের সময়ও বয়স মাত্র ৬ বছর। বিশ্বকাপের পরিপূর্ণ স্মৃতি শুধু ২০০২ সালের। সেবারই যে ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জেতা, ‘আমার বাবা, মা ও পরিবারকে নিয়ে টিভিতে ব্রাজিলের শিরোপা জয় দেখেছি। বিশ্বকাপের প্রথম স্মৃতি সেটাই। তার পর থেকে খেলাটাকে অনুসরণ করছি।’

তাই বলে পুরনো বিশ্বকাপ জয়ের মুহূর্ত উপভোগ করেননি, এমনও নয়। প্রযুক্তির সুবাদে ১৯৯৪ বিশ্বকাপের পুরনো ভিডিও দেখা নেইমার বলেছেন, ‘১৯৯৪ বিশ্বকাপ থেকে রোমারিওর অনেক মুহূর্ত আমি এখনও উপভোগ করি। তাকে ভীষণ পছন্দ করি। এক্ষেত্রে অনেকে আমার আদর্শ। পেলে তো অবশ্যই। রোনালদো, রোমারিও, কাকা, রোনালদিনহো; তারা সবাই আমার প্রিয় তারকা।’

/এফআইআর/ 
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম