ঝামেলার অবসান, ইরাকে তাহলে কোস্টারিকার ম্যাচ হচ্ছেই?

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২২, ১৮:৩৭আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৮:৫০

বিশ্বকাপের আগে ইরাকে প্রস্তুতি ম্যাচ রয়েছে কোস্টারিকার। যেহেতু কাতারে যাওয়ার আগে কুয়েতে তাদের ক্যাম্প ছিল। তাই ইরাকের স্থল সীমান্ত দিয়ে বাসে প্রবেশ করার কথা ছিল। কিন্তু প্রবেশের আগে একটা অনুরোধও ইরাকি সরকারকে তারা করেছিল। সেটা ছিল পাসপোর্টে ইমিগ্রেশন সিল দেওয়া ছাড়া সেখানে প্রবেশ করতে দেওয়া।

কিন্তু ইএসপিএন জানিয়েছিল, বুধবার রাতে কোস্টা রিকা টিম বহনকারী বাস সীমান্তে পৌঁছালে সেখানে পাসপোর্টে সিল না মারার অনুরোধ রাখা হয়নি। অনুরোধ না রাখায় পরে নিজেদের কুয়েতের ক্যাম্পেই খেলোয়াড়রা ফিরে আসে। পরে জানানো হয়, ম্যাচ নাকি পরিত্যক্তও হয়ে গেছে।

যদিও নতুন খবরে ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে, ওই ঝামেলার ইতি ঘটেছে। এখন তাদের বিশেষ বিমানে করে কুয়েত থেকে ইরাকের বসরায় উড়িয়ে আনা হবে। আইএনএ তাদের প্রতিনিধির বরাত দিয়ে বলেছে, ম্যাচটা বৃহস্পতিবারেই অনুষ্ঠিত হচ্ছে।   

অবশ্য এই ব্যাপারে মন্তব্য চাওয়া হলে কোস্টারিকার ফুটবল ফেডারেশন বা ইরাকি ফুটবল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি।

/এফআইআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম