বিশ্বকাপের আগে চোটের হানা, ছিটকে গেলেন আর্জেন্টিনার দুইজন

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২২, ১২:২৭আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১২:৫১

আরব আমিরাতের বিপক্ষে আর্জেন্টিনা বড় জয় পেলেও কোচ লিওনেল স্ক্যালোনি সবার ফিটনেস নিয়ে নিশ্চিত ছিলেন না। আভাস দিয়েছিলেন পরিবর্তনের। শেষ পর্যন্ত চোটের কাছে পরাস্ত হয়ে ছিটকে গেছেন দুই ফরোয়ার্ড। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে, বিশ্বকাপ খেলা হচ্ছে না হোয়াকিন কোরেয়া ও নিকোলাস গনজালেজের।

গনজালেজের জায়গায় বদলি হিসেবে জায়গা হয়েছে আনহেল কোরেয়ার। আর্জেন্টিনার ফুটবল সংস্থা বলেছে, ‘অনুশীলনের পর গনজালেজ পেশীর ইনজুরিতে ভুগছেন। তাকে আর বিশ্বকাপ দলে রাখা হচ্ছে না। তার বদলে আনহেল কোরেয়াকে আনা হয়েছে।’

হোয়াকিন কোরেয়াও ছিটকে গেছেন চোটের কারণেই। তার বদলি হিসেবে দলভুক্ত হয়েছেন থিয়াগো আলমাদা। 

কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনাকে ফিটনেস নিয়ে উদ্বিগ্ন থাকতেই হচ্ছে। এই কারণে ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো, ফরোয়ার্ড আলেহান্দ্রো গোমেজ ও পাউলো দিবালাকে সর্বশেষ প্রীতি ম্যাচে দেখা যায়নি। 

আর্জেন্টিনা তাদের কাতার বিশ্বকাপ অভিযান শুরু করবে ২২ নভেম্বর। প্রতিপক্ষ সৌদি আরব।

/এফআইআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান