বিশ্বকাপে প্রথমবারের মতো নারী রেফারি

‘নিজেদের যোগ্যতায় কাতারে রেফারিং করবো’

তানজীম আহমেদ, দোহা (কাতার থেকে)
১৮ নভেম্বর ২০২২, ১৯:১২আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৯:৫৬

কাতার বিশ্বকাপ এবার অনেক কারণেই অনন্য। যার মধ্যে একটি হচ্ছে প্রথমবারের মতো নারী রেফারি দেখা যাবে ছেলেদের বিশ্বকাপে। তাদের নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছিলেন ফিফার হেড অফ রেফারিজ পিয়ার লুইজ কলিনা। দোহার কাতার স্পোর্টস ক্লাবে প্রায় ৩৪ ডিগ্রি তাপমাত্রায় শেষবারের মতো নিজেদের পরীক্ষা দিয়ে যাচ্ছিলেন ক্যাথরিন ন্যাশবিথ ও রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গারা।

প্রথমবার ফুটবল মহাযজ্ঞে রেফারিং করবেন দেখে মার্কিন যুক্তরাষ্ট্রের রেফারি ক্যাথরিন নিজের আবেগ ধরে রাখতে পারছিলেন না। যখন তার নাম বিশ্বকাপের জন্য ঘোষণা করা হলো, ঠিক সেই মুহূর্তের অনুভূতি নিয়ে ক্যাথরিন বলেছেন, ‘অসাধারণ অনুভূতি। যেটা ভাষায় প্রকাশ করার মতো না। প্রায় ২০ মিনিটের মতো মনে হচ্ছিল আমি বোধহয় পৃথিবীর বাইরে কোথাও।’

এই পর্যন্ত যে যোগ্যতার প্রমাণ দিয়েই সবাইকে আসতে হয়েছে, সেটা উঠে এলো রুয়ান্ডার সালিমার কথায়, ‘আমরা এখানে এসেছি যোগ্যতা ও সামর্থ্য দিয়ে। নিজেদের প্রমাণ করেই এই স্তরে এসেছি। আমরা এটা ডিজার্ভ করি। কোনও সুযোগ বা অন্য মাধ্যমে আসিনি। তাই আমরা গর্বিত। বিশ্বকাপের মঞ্চে থাকা যেকোনও রেফারির জন্যই স্বপ্ন।’

এই গরম আবহাওয়া রেফারিদের জন্য অনেক কষ্টকর কিনা? জবাবে সালিমা বললেন, ‘আসলে সে রকম কষ্টের কিছু নেই। আমরা এখানে এসে অনেক দিন থেকে অনুশীলন করেছি। এই আবহাওয়ার সঙ্গে অভ্যস্তও হয়ে পড়ছি। আমরা এখন টুর্নামেন্টের জন্য সর্বোচ্চভাবে প্রস্তুত।’

এবার কাতারে দায়িত্ব পালন করবেন মাত্র তিন জন নারী রেফারি। তবে সংখ্যাটা সামনে আরও বাড়বে বলে বিশ্বাস ক্যাথরিনের, ‘হ্যাঁ। এবার নারীরা যাত্রা শুরু করলো। সামনের বিশ্বকাপে আশা করছি সংখ্যাটা বাড়বে। একপর্যায়ে আর সংখ্যায় বেশি ব্যবধান থাকবে না।’

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম