বিশ্বকাপ শেষ বেনজেমার

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২২, ০৯:১৬আপডেট : ২০ নভেম্বর ২০২২, ০৯:৪৩

রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ- দুটিরই শিরোপা জিতেছেন করিম বেনজেমা। স্বীকৃতি হিসেবে প্রথমবার পেয়েছেন ব্যালন ডি অর। চলতি মৌসুমেও ছিলেন দুর্দান্ত ফর্মে। স্বপ্নের রঙিন ভুবনেই ছুটতে ছুটতে এসেছিলেন কাতার বিশ্বকাপে।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন করিম বেনজেমা। পায়ের পেশীর চোট বিশ্বকাপ থেকেই ছিটকে দিয়েছে বেনজেমাকে। বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন ও কোচ দিদিয়ের দেশম।

দিদিয়ের দেশম বলেন, বেনজেমার জন্য আমার খুব খারাপ লাগছে। নতুন এই ধাক্কার পরও স্কোয়াডের বাকিদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তাতে জিততে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।

জানা গেছে, শনিবার কাতারের দোহায় দলের সঙ্গে অনুশীলনে নেমেছিলেন রিয়াল মাদ্রিদ তারকা। এ সময় বাম পায়ের উরুতে তার পুরনো চোট জেগে ওঠে। এমআরআই করার পর জানা গেল—চোট থেকে সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে তার। অর্থাৎ নিশ্চিতভাবেই শেষ হয়ে গেছে তার কাতার বিশ্বকাপ।

বিশ্বকাপের আগে ফ্রান্স শিবিরে ইনজুরির তালিকা আরও দীর্ঘ হলো। এর আগে বড় ধরনের চোটের কবলে পড়ে পল পগবা, এনগোলো কান্তে ও প্রেসনেল কিম্পেম্বের বিশ্বকাপ শেষ হয়।

/এমআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম