ম্যারাডোনা আছেন, ম্যারাডোনা নেই!

তানজীম আহমেদ, দোহা (কাতার থেকে)
২১ নভেম্বর ২০২২, ১৬:০২আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১৬:০২

তিনি বিদ্রোহের প্রতীক। অনুপ্রেরণারও অপর নাম। ফুটবল থেকে অবসর নিয়ে কখনও নিজ দল থেকে দূরে থাকেননি। প্রায় প্রতিটি বিশ্বকাপে তার সরব উপস্থিতি সবার চোখে চোখে থেকেছে। কিন্তু এবারই হতে যাচ্ছে ব্যতিক্রম। মরুর বুকে প্রথম বিশ্বকাপে যে তার পা পড়ছে না। বলা হচ্ছে- আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার কথা। দুই বছর আগে নশ্বর পৃথিবী ছেড়ে অন্যলোকে পাড়ি জমিয়েছেন ৮৬’র বিশ্বকাপ জয়ী নায়ক। কাল মঙ্গলবার বিকাল ৪টায় ২২তম বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছে অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের মুখোমুখি হওয়ার সময় নিশ্চয়ই অন্যলোক থেকে ম্যারাডোনার আশীর্বাদ সঙ্গী হবে তাদের!

পুরোটা সময় নানা তর্ক-বিতর্কে ঘেরা ছিল ম্যারাডোনার জীবন। খেলোয়াড়ী জীবন থেকে শুরু করে কোচ হওয়ার পরেও সেই বিতর্ক ছিল তার ছায়াসঙ্গী। তবু যেখানেই গেছেন পেয়েছেন উষ্ণ সংবর্ধনা, আতিথিয়েতা। লিওনেল মেসি-ডি মারিয়ারা যাকে দেখতেন চরম শ্রদ্ধার পাত্র হিসেবে। সেই ম্যারাডোনা বিশ্বকাপের মাঠে থাকবেন না। তা যেন বর্তমান খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকদের মেনে নেওয়া একটু কঠিনই।

ম্যারাডোনার চারিত্রিক বৈশিষ্ট্যই মূলত এমন উপলব্ধির জন্য দায়ী। নিজে ছিলেন সত্যিকারের সাহসিকতার প্রতীক। সেজন্যই কিনা তার শরীরে শোভা পেতো মহান বিপ্লবীদের উল্কি। ডান হাতের উল্কিতে দেখা যেত বিপ্লবী চে গুয়েভারাকে, বাঁ পায়ের উল্কিতে থাকতেন কাস্ত্রো। আর হাভানা চুরুট মুখে হাস্যোজ্জ্বল ছবিটা তো এখনও অমলিন।

সেই ম্যারাডোনা ৬০ বছর বয়সে এই নশ্বর পৃথিবী ছেড়ে যাওয়ায় ভক্তকূলরা ভীষণ মর্মাহত। তার অনুপস্থিতি সবাই যে অনুভব করবেন; তা অকপটে বলেও দেওয়া যায়। এই যেমন বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় থাকা লিসান্দ্রো মার্টিনেজ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ম্যারাডোনার না থাকাটা আমাদের জন্য কঠিন আঘাত। তার অভাব কিছুতেই পূরণ হওয়ার নয়। এতো তাড়াতাড়ি তিনি আমাদের ছেড়ে চলে যাবেন, তা চিন্তাও করিনি।’

ম্যারাডোনার সব সময়ের উপস্থিতি যে আলবিসেলেস্তেদের জন্য বাড়তি অনুপ্রেরণার সেটাও উঠে এলো ২৪ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেড তারকার কথায়, ‘তার অনুপস্থিতি আমাদের জন্য কষ্টের হবে। তিনি থাকলে নানানভাবে উৎসাহ দিতেন, সমর্থন করতেন। নিজেরাও তার অনুপস্থিতি আবেগভরে স্মরণ করছি। কাতারে সেভাবেই আমরা মাঠে নামবো।’

/এফআইআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম