কাতারের সমকামী বিদ্বেষ: প্রতিবাদ জানাতে পারবে না ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২২, ১৬:৫৫আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১৬:৫৭

কাতারের সমকামী বিদ্বেষ ইস্যুতে প্রতিবাদ জানাতে চেয়েছিল ইউরোপের সাতটি দেশ। বাহুতে পরতে চেয়েছিল ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড। কিন্তু ফিফার অনুমতি না থাকায় নিজেদের অবস্থান থেকে সরে এসেছে ইংল্যান্ড, ওয়েলসসহ বাকি দেশ। অর্থাৎ পূর্বঘোষিত আর্মব্যান্ড পরে আর মাঠে নামছে না তারা। এসবক্ষেত্রে শাস্তি দেওয়ার নিয়ম আছে ফিফার। মাঠে দেওয়া হতে পারে হলুদ কার্ড।

ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন ও ওয়েলস অধিনায়ক গ্যারেথ বেলসহ মোট ৭ দেশের অধিনায়কের এভাবে প্রতিবাদ জানানোর কথা। গত সেপ্টেম্বরেই সংশ্লিষ্ট দেশগুলোর ফুটবল সংস্থা ফিফার কাছে ওয়ানলাভ আর্মব্যান্ড পরার বিষয়ে অনুমতি চেয়েছিল। কিন্তু বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, এমনটা করলে শাস্তির মুখোমুখি হতে হবে। প্রতিবাদ জানাতে একজোট হয়েছিল ইংল্যান্ড, ওয়েলস, বেলজিয়াম, জার্মানি, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ড। তাদের মিলিত বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিফা নিজেদের অবস্থানে অনড় যে আমাদের অধিনায়কেরা এই আর্মব্যান্ড পরলে শাস্তির মুখোমুখি হবে। জাতীয় সংস্থা হওয়ায় আমরা নিজেদের খেলোয়াড়দের এমন বিপদের মুখে ফেলতে পারি না। তাই অধিনায়কদের এই আর্মব্যান্ড পরা থেকে বিরত থাকতে বলা হয়েছে।’

সন্ধ্যা ৭টায় আজ ইরানের মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচেই ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন ওয়ানলাভ আর্মব্যান্ড পরতে চেয়েছিলেন। ফিফার নতুন ঘোষণায় এখন আর সেটি সম্ভব হচ্ছে না।  

/এফআইআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের