আত্মবিশ্বাসী ফ্রান্সের বিপক্ষে জয়ের সুযোগ দেখে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২২, ১৩:০৪আপডেট : ২২ নভেম্বর ২০২২, ২০:১২

শেষ তিন বিশ্বকাপেই দেখা গেছে এমন- ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ছিটকে গেছে প্রথম রাউন্ডেই। লজ্জার এই রেকর্ড এড়ানোটা বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে এখন চ্যালেঞ্জিংই। টুর্নামেন্টের আগে ছিটকে গেছেন দারুণ ফর্মে থাকা করিম বেনজিমাসহ বেশ কয়েকজন তারকা। তার ওপর আজকের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া গত আসরেও ফরাসিদের অস্বস্তিতে ফেলেছিল। ভাগ্যভালো যে আত্মঘাতী গোলের সুবাদে ২-১ গোলের জয় নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে। ফরাসি অধিনায়ক উগো লরিস তারপরেও এই দল নিয়ে আত্মবিশ্বাসী। বেনজিমার অনুপস্থিতি টের পেতে দেবেন না তারা।  

গ্রুপ ডি’তে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আজকেই নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে। মঙ্গলবার রাত ১টায় তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। গত আসরের মতোই সকারুসদের হারাতে মরিয়া ফ্রান্স। লরির কথা, ‘আমরা এখনও নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী। করিমের শেষ মুহূর্তে ছিটকে যাওয়া হয়তো প্রভাব ফেলেছে। কিন্তু আমরা দল হিসেবে সামনে এগিয়ে যেতে চাই।’  

এখন পর্যন্ত ৫বার মুখোমুখি হয়েছে দুই দল। ফ্রান্স জিতেছে ৩টি। অপর দুই ম্যাচের একটি ড্র করতে পারলেও একবার হারের তিক্ত স্বাদ নিয়েছে। র‌্যাঙ্কিংয়েও অনেক পার্থক্য। ফ্রান্সের অবস্থান চতুর্থ আর অস্ট্রেলিয়ার ৩৮! অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাট রায়ান অবশ্য প্রতিপক্ষকে সম্মানের জায়গায় ঠিকই রাখছেন। কিন্তু আতঙ্কিত নন।তিনি মনে করেন ফরাসী দলের সবাই মানুষ। আর মানুষ বলেই ভুলের সুযোগগুলো তারা নিতে চান, ‘দেখুন প্রতিপক্ষ হিসেবে ওদের প্রতি যথেষ্ট সম্মান আছে। কিন্তু ওদের নিয়ে মোটেও আতঙ্কিত নই। অবশই কিছু ভালো খেলোয়াড়ের মুখোমুখি হচ্ছি। কিন্তু তারা সবাই মানুষ। সে কারণেই জয়ের ভালো সুযোগ দেখি।’

/এফআইআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী