কাতার বিশ্বকাপে প্রথম গোলবিহীন ম্যাচ

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২২, ২১:০৮আপডেট : ২২ নভেম্বর ২০২২, ২১:২৪

এবারের বিশ্বকাপে চলছে গোল উৎসব। ফুটবল গোলের খেলা, তাই বিশ্বকাপ উন্মাদনা বেড়েছে আরও বেশি। ইংল্যান্ড-ইরান ম্যাচে তো হয়েছে ৮ গোল। তবে কাতার বিশ্বকাপ গোল ছাড়া ম্যাচেরও সাক্ষী হলো। ডেনমার্ক-তিউনিশিয়া ম্যাচে কোনও গোলই হয়নি।

আজ (মঙ্গলবার) এডুকেশন সিটি স্টেডিয়ামে ডেনমার্ক-তিউনিশিয়া ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্রতে। শক্তি ও সাম্প্রতিক পারফরম্যান্সে ডেনমার্কের জয়ের পাল্লা ছিল ভারি। তবে আফ্রিকার দেশ তিউনিশিয়া দেখিয়ে দিয়েছে তাদের শক্তি। দুর্দান্ত পারফরম্যান্সে রুখে দিয়েছে ইউরোপের অন্যতম শক্তি ডেনিশদের।

এক ম্যাচ আগেই ফ্রান্সকে উড়িয়ে দিয়েছে ডেনমার্ক। নেশনস লিগের ওই ম্যাচে ফরাসিদের ২-০ গোলে হারিয়েছে ক্রিস্টিয়ান এরিকসনরা। সেই আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে নেমেছিল তারা। ধরা হচ্ছিল তাদের ‘বাজির ঘোড়া’ হিসেবে। তিউনিশিয়ার বিপক্ষে যে তারা সহজেই জিতে যাবে, এই ধারণাও ছিল অনেকের। কিন্তু আফ্রিকান দেশটি সেই ধারণা ভুল প্রমাণ করে রুখে দিয়েছে ডেনিশদের।

তিউনিশিয়া দুর্দান্ত কিছু সুযোগ তৈরি করেছিল। তবে ফিনিশিং ঠিকঠাক হয়নি বলে এগিয়ে যাওয়া হয়নি। মোট টার্গেটে তিউনিশিয়াই এগিয়ে। তাদের ১৩ শটের বিপরীতে ডেনিশরা শট নিয়েছে ১১টি। তবে ৬১ শতাংশ বল পজেশন নিয়েও সুবিধা করতে পারেনি ডেনমার্ক। ফলে গোলবিহীন এক ম্যাচ দেখতে হয়েছে ফুটবলপ্রেমীদের।

যদিও শেষ দিকে কিছুটা নাটকীয়তা তৈরি হয়েছিল। ভিএআর-এ পেনাল্টি চেকিংয়ের ঘটনা ঘটে। নিজেদের বক্সে তিউনিশিয়ার এক খেলোয়াড়ের হাতে বল লেগেছিল। বিষয়টি পরিষ্কার হতে মাঠের পাশে থাকা মনিটর দেখেন রেফারি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখার পর পেনাল্টি না হওয়ার সংকেত দেন তিনি। কারণ বল হাতে লাগলেও সেটা ‘ইচ্ছাকৃত’ ছিল না।

/কেআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী