আর্জেন্টিনার বিপক্ষে অসাধারণ সব সেভ, কে এই সৌদি গোলরক্ষক?

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২২, ২২:১৬আপডেট : ২২ নভেম্বর ২০২২, ২২:২৮

র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার চেয়ে ৪৮ ধাপ পিছিয়ে সৌদি আরব। আর সেই দলটাই বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দিলো মেসিদের ২-১ গোলে হারিয়ে। কাতারের লুসাইল স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে সালেহ আলশেহরি ও সালেম আলদাওসারির দুই গোল নিঃসন্দেহে এই ম্যাচ জয়ের নির্ণায়ক। কিন্তু গোলবার আগলে রেখে মেসিদের বার বার হতাশ করেছেন তো সৌদি গোলরক্ষক আল-ওয়াইজ-ই! পুরো ম্যাচে ৫টি সেভ করে সৌদি আরবের ঐতিহাসিক জয়ের নায়ক তো তিনিই। শেষ মুহূর্তে দুটি ছিল ম্যাচ বাঁচানোর মতো। যে কারণে জিতেছেন প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার।

ম্যাচসেরা হয়েছেন আল ওয়াইজ। অবিশ্বাস্য পারফরম্যান্সে পাদপ্রদীপের আলোয় এখন আল-ওয়াইজ। বিশ্বকাপের মতো মঞ্চের এই তো মাহাত্ম্য। যা কাউকে কাউকে বানিয়ে দেয় নায়ক। সবারই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ৩১ বছর বয়সী এই গোলকিপার কিন্তু এবারই প্রথম খেলছেন না। এটা তার দ্বিতীয় বিশ্বকাপ। সর্বশেষ ২০১৮ বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে গোলবার আগলেছেন। ওই ম্যাচটা অবশ্য ১-০ গোলে হেরেছে সৌদি।

৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার ওয়াইজের অভিষেক হয় ২০১৬ সালের নভেম্বরে বিশ্বকাপের বাছাই পর্বে জাপানের বিপক্ষে। তবে ক্লাব ক্যারিয়ার আরও বেশি সমৃদ্ধ। ১০ বছর আগে সৌদি ক্লাব আল শাবাবের মাধ্যমে যার সূচনা। বর্তমানে খেলেছেন আল হিলালের হয়ে। আল শাবাবের হয়ে জিতেছেন কিং কাপ ও সৌদি সুপার কাপের ট্রফি। বর্তমান ক্লাবটির হয়ে গত মৌসুমে জিতেছেন সৌদির পেশাদার লিগও।

/এফআইআর/        
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী