রোনালদোর সঙ্গে সম্পর্ক ছিন্ন ম্যানচেস্টার ইউনাইটেডের

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২২, ০৫:৩২আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০৬:৩৫

আগেই অনুমিত ছিল। ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের সম্পর্ক বেশি দিন থাকবে না। আদতে তাই হলো। বিশ্বকাপ ফুটবল চলাকালীন সময়ে ঘোষণা এলো পর্তুগিজ তারকার সঙ্গে সম্পর্ক চুক্তি বাতিল করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাবটি।

কিছু দিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ ও কোচ এরিক টেন হাগের কড়া সমালোচনা করেছিলেন রোনালদো। বোমা ফাটানোর মতো মন্তব্য ছিল ৩৭ বছর বয়সী তারকার। ঠিক এরপর থেকে দুইপক্ষের সম্পর্কটা তিক্ততায় রূপ নেয়। সময়ের ব্যাপার ছিল দুইপক্ষের মধ্যে চুক্তি বাতিল হওয়াটা।

ক্লাবের ওয়েবসাইটে দেওয়া মঙ্গলবারের বিবৃতিতে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তারা লিখেছে, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। তবে সপ্তাহখানেক ধরে ক্লাব ও খেলোয়াড়ের মধ্যে যে টানাপোড়েন চলছে, তাতে এমন কিছুর সম্ভাবনা ছিলই।

জুভেন্তাসে টানা তিন মৌসুম কাটিয়ে গত বছর ওল্ড ট্র্যাফোর্ডে ফেরেন রোনালদো। এরই মধ্যে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে গিয়েও থেকে গেছেন পুরনো ক্লাবেই। গত মৌসুমে ভালো সময় কাটলেও এবার ঠিক উল্টোটি। তাই শেষ পরযন্ত সম্পর্কটা ছিন্নই হয়ে গেলো।

/টিএ/এলকে/
সম্পর্কিত
রোনালদোর সাবেক কোচ এবার পর্তুগালের দায়িত্বে
অশ্রুসিক্ত রোনালদোর বিদায়, মাঠেই জড়িয়ে ধরলেন তরুণ ইয়ামাল
‘পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি, আমার আগে সংখ্যাটা ছিল শূন্য’ 
সর্বশেষ খবর
ফুটবলের মহারণে আর্জেন্টিনার নামের পাশে কেন বারবার বিতর্ক?
ফুটবলের মহারণে আর্জেন্টিনার নামের পাশে কেন বারবার বিতর্ক?
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন