বিশ্বকাপের মাঠে কেন মুখ ঢাকলেন জার্মান ফুটবলাররা?

স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০২২, ২০:০৭আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ২০:০৭

বিশ্বকাপে ‘ওয়ান আর্মব্যান্ড’ পরতে দেয়নি ফিফা। কাতারে সমকামী প্রেম নিষিদ্ধ। আর সেই জন্যই এমন রামধনু আর্মব্যান্ড পরতে পারছেন না হ্যারি কেন বা ম্যানুয়েল নয়াররা। সেই জন্য এবার অভিনব প্রতিবাদ জানালেন জার্মান ফুটবলাররা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে খেলতে নামে জার্মানি। সেই ম্যাচের আগে টিম ফটোগ্রাফের সময় জার্মানির সকলেই হাত দিয়ে মুখ ঢেকে ছবি তোলেন। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

প্রসঙ্গত, কাতারের আইন অনুযায়ী, সমকামিতা অপরাধ। কাতারে সমকামীদের প্রবেশেও আছে বিধিনিষেধ। বিশ্বকাপের আগে বেশ কয়েকটি সমকামী অধিকার রক্ষা সংস্থা এর বিরুদ্ধে প্রতিবাদ করে। সেই প্রতিবাদে যোগ দেয় ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, ডেনমার্ক, বেলজিয়াম, জার্মানি, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড ও ওয়েলস। এই প্রতিবাদের অংশ হিসেবে তারা একটি বিশেষ আর্মব্যান্ড তৈরি করেছে। যার নাম ‘ওয়ান লাভ’।

দেশগুলোর অধিনায়কেরা ঘোষণা দিয়েছিলেন, বিশ্বকাপের ম্যাচে তারা এই আর্মব্যান্ড পরে নামবেন। ওদিকে ফিফা সাফ জানিয়ে দেয়, যে দেশে বিশ্বকাপ হচ্ছে সেই দেশের আইন, সংস্কৃতি মেনে চলতে হবে।

ফিফার নির্দেশনার বাইরে  ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পরে মাঠে নামলে শাস্তির মুখে পড়তে হতো ফুটবলার।  ম্যাচ শুরুর আগেই তাদেরকে হলুদ কার্ড দেখানো হতে পারে। তাই শেষে সে সিদ্ধান্ত থেকে ফিরে আসেন তারা। তবে এদিন জাপানের বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে অন্যভাবে প্রতিবাদ জানালেন জার্মানির ফুটবলাররা।

/এমআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী