শেষ মুহূর্তের দুই গোলে জিতলো ইরান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২২, ১৮:১৪আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৯:১৮

বিশ্বকাপকে সরকারবিরোধী প্রতিবাদের মঞ্চ বানালেও ফুটবলটা ভুলে যায়নি ইরান। সেটা যায়নি বলেই উজ্জীবিত এক পারফরম্যান্সে ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়ও তুলে নিয়েছে। বিশ্বকাপে গ্যারেথ বেলদের হৃদয় ভেঙে পাওয়া জয়টা আবার ইউরোপীয় কোনও দলের বিপক্ষেও ইরানের প্রথম জয়। তাতে নকআউটে যাওয়ার আশা বেঁচে রইলো তাদের। ওয়েলস অবশ্য পড়ে গেছে শঙ্কায়। 

ইংল্যান্ডের কাছে শুরুর ম্যাচে ৬-২ গোলে বিধ্বস্ত হওয়া ইরান এদিন জাতীয়সংগীত গেয়েই মাঠে খেলা শুরু করেছে। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলা ইরানকে দেখে মনে হচ্ছিল এই ম্যাচটায় বুঝি পয়েন্ট ভাগাভাগিই হবে। বারবার ওয়েলসের রক্ষণে হানা দিলেও ফিনিশিং টাচটা দিতে পারছিল না। তবে পুরো ম্যাচের দৃশ্যপট বদলায় ৮৬ মিনিটে ওয়েলস দশ জনের দলে পরিণত হলে। 

বারবার আক্রমণে যাওয়া ইরানের হয়ে ৮৬ মিনিটে দারুণ সুযোগ তৈরি করতে যাচ্ছিলেন তারেমি। ক্ষিপ্রগতিতে ওয়েলসের জালের দিকে ছুটে যাচ্ছিলেন, তখন ভুল করে বসেন ওয়েলস কিপার হেনেসি। বক্সের বাইরে ছুটে এসে তারেমির গতিরোধ করতে গিয়ে পা উঁচিয়ে বলে শট নিতে গিয়েছিলেন। তাতে তারেমির ওপর পড়ে যান ওয়েলস গোলকিপার। বিধিবহির্ভূত হওয়ায় রেফারি শুরুতে হলুদ কার্ড দিয়েছিলেন। তারপর রিভিউ দেখে সরাসরি লাল কার্ড দেখানো হয় হেনেসিকে। যা ছিল কাতার বিশ্বকাপের প্রথম লাল কার্ডও।

তারপরই রক্ষণ এলোমেলো হয়ে যায় গ্যারেথ বেলদের। যোগ করা সময়ের শেষ ভাগে আর ইরানিদের আক্রমণ প্রতিহত করার সামর্থ্য তাদের ছিল না। ৯০+৮ মিনিটে ইরানকে প্রথম আনন্দের উপলক্ষ এনে দেন চেশমি। দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে তিন মিনিট পর দ্বিতীয় গোলটি করেন রামিন।  

অথচ ম্যাচটা ছিল গ্যারেথ বেলের রেকর্ডের মঞ্চ। ওয়েলসের হয়ে এই ম্যাচ দিয়েই সর্বাধিক ম্যাচ খেলার কীর্তি গড়েছেন তিনি। জমজমাট প্রথমার্ধও উপহার দেন তারা। কিন্তু গোলের দেখা পায়নি কোনও দলই। তবে শুরুর সুযোগটা পেয়েছিল ওয়েলস। ১২ মিনিটে লক্ষ্য বরাবর প্রথম শটটা নিয়েছিলেন মুর। ডানপ্রান্ত দিয়ে রবার্টসের বাঁকানো ক্রস থেকে মুর টোকা দিয়েছিলেন। সেটি সরাসরি ইরান গোলকিপার হোসেইনির কাছে চলে গেলে তা দারুণ দক্ষতা ফিরিয়ে দিয়েছেন। চার মিনিট পর অবশ্য ইরান ঠিকই জাল কাঁপিয়েছিল। কিন্তু রিভিউর পর কপাল পোড়ে তাদের। অফসাইডে বাতিল হয়ে যায় সেই গোল। প্রথমার্ধে ওয়েলসের আক্রমণগুলোই অপচয় হয়েছে সবচেয়ে বেশি। ঠিকমতো ফিনিশিং টাচটা দিতে না পারায় ইরান খুব সহজেই তা প্রতিহত করতে পেরেছে। 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী