সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের?

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২২, ২০:১৬আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ২১:৫৬

বিশ্বকাপের কথা এলে হতভাগ্য বলতে হবে নেইমারকে। বিশেষ করে চোটের বেলায়। ২০১৪ বিশ্বকাপের পর গত বিশ্বকাপেও ফিটনেসের কারণে সেরাটা দিতে পারেননি। অবস্থা একই রকম দাঁড়িয়েছে এই আসরেও। সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল জিতলেও বড় তারকা নেইমারের বিশ্বকাপ শঙ্কার মাঝে পড়ে গেছে। আপাতত গোলডটকমের খবর হলো, সুইজারল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলা হচ্ছে না তার।

সার্বিয়ার বিপক্ষে গোড়ালি মচকে যাওয়ার পরে দেখা গেছে পা ফুলে গেছে নেইমারের। পরে বেঞ্চে বসে কাঁদতেও দেখা গেছে। নেইমারের ঘনিষ্ঠ একজনের সূত্র দিয়ে গোলডটকম বলছে, চোটের কারণেই সুইজারল্যান্ডের বিপক্ষে তার খেলা হচ্ছে না। তাই বলে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে, এমনটাও বলছে না তারা। বলা হচ্ছে, ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে কোনও এক সময় তাকে মাঠে দেখা যেতে পারে। সেটাও নির্ভর করছে সার্বিক পরিস্থিতির ওপর। যদি সেই ম্যাচ নকআউটে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ না হয় তাহলে হয়তো তৃতীয় ম্যাচেও তাকে খেলানো হবে না। তবে টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি বলেই জানাচ্ছে দলীয় সূত্র।  

ব্রাজিলের দলীয় চিকিৎসক রদ্রিগো লাসমার আগে বলেছেন যে, সার্বিক অবস্থা বুঝতে হয়তো ২৪ থেকে ৪৮ ঘণ্টা লেগে যাবে।

/এফআইআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী