ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র ম্যাচে কেউ জেতেনি

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২২, ০৩:২৮আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০৩:৫৬

বিশ্বকাপে শুরুর ম্যাচে ইরানকে বড় ব্যবধানে উড়িয়ে দারুণ শুরু করেছিল ইংল্যান্ড। তবে গ্রুপে দ্বিতীয় ম্যাচে এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে জয়ের ধারাবাহিকতা থাকেনি। এই ম্যাচে কোনও দলই পারেনি লক্ষ্যভেদ করতে। রাতের ম্যাচটি গোলশূন্য ড্র দিয়ে শেষ হয়েছে।

এই ড্রয়ের কারণে গ্রুপ বি-তে চার দলের সামনে নক আউট পর্বে ওঠার সুযোগ তৈরি হয়েছে। আবার যে-কেউ বাদ পড়তে পারে। ইংল্যান্ড দুই ম্যাচে চার পয়েন্ট, ইরান তিন, যুক্তরাষ্ট্র দুই এবং ওয়েলস এক পয়েন্ট করে পেয়েছে। শেষ ম্যাচে নির্ধারিত হবে কোন দুটি দল যাবে পরবর্তী পর্বে।

আল বায়েত স্টেডিয়াম জিতলেই নক আউট পর্ব নিশ্চিত হতো ইংল্যান্ডের। কিন্তু ড্রতে গ্রুপটা বেশ জমে উঠেছে। ম্যাচে ইংল্যান্ডের চেয়ে কোনও অংশে খারাপ খেলেনি যুক্তরাষ্ট্র। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কেউই।

ম্যাচঘড়ির ১০ মিনিটের সময় হ্যারি কেইনের শট ব্লক হলে এগিয়ে যাওয়া হয়নি ইংল্যান্ডের। পরের মিনিটে জন স্টোন্সের হেড পোস্টের বাইরে দিয়ে যায়। ১৩ মিনিটে মন্টের শট লক্ষ্যভ্রষ্ট হলে ইংল্যান্ডের সমর্থকদের হতাশ হতে হয়।

যুক্তরাষ্ট্রও ঘুরে দাঁড়িয়ে একের পর এক আক্রমণ করতে থাকে। ১৭ মিনিটে যুক্তরাষ্ট্রের হাজি রাইটের হেড পোস্টের বাইরে দিয়ে যায়। ২৬ মিনিটে ওয়েস্টন ম্যাকনির ডান পায়ের শট দূর দিয়ে গেলে দল গোল বঞ্চিত থাকে।

২৯ মিনিটে ইউনুস মুসার শট ইংলিশ গোলকিপার প্রতিহত করে দলকে ম্যাচে ঠিকঠাক রাখেন। চার মিনিট পর ক্রিস্টিয়ান পালিসিকের শট বারে লাগলে যুক্তরাষ্ট্রের সমর্থকদের আবারও হতাশ হতে হয়।

বিরতির পর যুক্তরাষ্ট্র আর সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। ৬২ মিনিটে পালিসিকের বক্সের বাইরে থেকে নেওয়া আরও একটি শট রক্ষণে এসে বাধা পেলে গোলের স্বপ্ন সেখানেই শেষ।

শেষের দিকে হ্যারি কেইন-রাশফোর্ডরা আক্রমণের নাটাইটা নিজের হাতে রাখলেও লক্ষ্যভেদ করতে না পারায় হতাশায় পুড়তে হয়েছে।

/টিএ/এমএএ/

/এমএএ/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম