ম্যাগনিফিসেন্ট মেসি

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২২, ১০:৩৫আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১০:৩৫

ম্যাচের প্রায় এক ঘণ্টা। তখন পর্যন্তও আর্জেন্টিনা অনেকটাই বিবর্ণ। যাকে বলা যায় ছন্দহীন এলোমেলো ফুটবল। লুসাইল স্টেডিয়াম সমর্থকদের চোখের কোণে জল! নিজের দীর্ঘ ক্যারিয়ারে ২০ গজ দূর থেকে বলে বলে অগণিত ফ্রি-কিক মেরেছেন মেসি। সেই কারণেই কিনা ফুটবলবোদ্ধারা ওই অঞ্চলকে অঘোষিত ‘মেসি জোন’ বলেও ডেকে থাকেন। ইউটিউবে সার্চ দিলে চোখের সামনে ভেসে উঠবে এসব জায়গা থেকে করা তার অসংখ্য সব গোল। কিন্তু সেগুলো অতীত। মেক্সিকোর বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সেই জোন থেকেই মেসি ফ্রি-কিক উড়িয়ে দিলেন আকাশে।

অবশ্য তাকে যে ভিনগ্রহের ফুটবলার এমনি এমনি বলা হয় না, তার প্রমাণও পাওয়া যায় ৬৪ মিনিটে। দুর্দান্ত গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন সেই মেসি। ডান দিক থেকে ডি মারিয়া পাস দিয়েছিলেন। বাঁ পায়ের মেসির গড়ানো শট গোলকিপার ওচোয়াকে পরাস্ত করে ঢুকে যায় জালে। আনন্দের জোয়ারে ভেসে ওঠে লুসাইল স্টেডিয়ামে। শুধু কি লুসাইল? মেসির এক শটেই পৃথিবীর কত অজানা পাড়া, গলি, এলাকা, বস্তি— কোটিপতি থেকে রিকশা চালানো কত অগণিত মানুষের বুক থেকে ভার নেমে গেলো কে জানে!

গোলের পর ফুটবল দুনিয়া যে দৃশ্য দেখলো, সেটা দেখে অভ্যস্ত নয় কেউই। গোল করা যার কাছে ডাল-ভাত তারই কিনা দুটি চোয়াল একেবারে শক্ত। দৃপ্ত দুই চোখ তাকিয়ে আছে গ্যালারির দিকে। ডান হাত মুষ্টিবদ্ধ করে কী যেন বললেন। আর্জেন্টাইন দর্শকেরা নাকি শনিবার লুসাইল স্টেডিয়ামে হাজির হয়েছিলেন ‘ফুটবল ঈশ্বর’ ডিয়েগো মেরাডোনার বিশেষ বার্তা নিয়ে। সেই বার্তাই হয়তো কাজে দিলো। ফুটবল দেবতা কি ‘ফুটবল রাজপুত্র’-এর কথা ফেলে দিতে পারেন? তাই কিনা এদিন দেখা মিললো ম্যাগনিফিসেন্ট মেসির!

/এমআর/এফআইআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক