স্পেনের বিপক্ষে ম্যাচটা জার্মানির জন্য ‘ফাইনাল’

স্পোর্টস ডেস্ক 
২৭ নভেম্বর ২০২২, ১২:৩২আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১২:৩২

ফুটবলের প্রবাদ বনে যাওয়া সেই কথাটা এখন আর বোধহয় জার্মানির বেলায় খাটে না- ফুটবলটা খেলে ২২জন, কিন্তু জেতে জার্মানি! যার প্রমাণ প্রথম ম্যাচেই দেখা গেছে। অপ্রতিরোধ্য জাপানি ব্লু সামুরাইদের সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা জার্মান মেশিনের ছিল না। মনে হচ্ছিল জার্মানির গোলমেশিন বোধহয় প্রায় অকেজো! তাই রবিবার সবচেয়ে বড় ম্যাচে স্পেনের ম্যাচটা তাদের কাছে এখন ‘ফাইনাল’। তাদের টিকে থাকার লড়াই শুরু হবে রাত ১টায়।

চারবারের শিরোপা জয়ী হয়েও গত আসরে প্রথমবার তারা গ্রুপ পর্বে বিদায় নিয়েছে। যা জার্মানির ফুটবল ইতিহাসে ৮০ বছরে দেখা যায়নি। এই তথ্য ম্যুলারদের সার্বিক চিত্র তুলে ধরার জন্য যথেষ্ট। আজ প্রতিপক্ষও এমন এক দল যাদের খেলায় মিলছে ঐতিহ্যগত তিকিতাকার শিল্প সুষমা। তাই অবধারিতভাবে প্রশ্নটা এলো সেই বীরত্বপূর্ণ জার্মানি টিমটার অস্তিত্ব আছে কিনা। জার্মান কোচ হানসি ফ্লিক কিন্তু জবাবটা মাঠে দেওয়ার অপেক্ষায়, ‘রবিবার মাঠেই এর জবাব পাবেন। আর সেটা হবে প্রশ্নের সঠিক উত্তর।’

জার্মানির জন্য এই ম্যাচটা অবশ্যই টিকে থাকার। হেরে গেলেই বিদায়। অপর দিকে জার্মানির বিপক্ষে রূপকথার জন্ম দিয়ে টুর্নামেন্ট শুরু করা জাপান আজ কোস্টারিকাকে হারালে শেষ ষোলোতে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে থাকবে। তারা দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে বিকাল ৪টায়।

আজকের ম্যাচ ডে-টা অবশ্য জাপান, কোস্টারিকা, জার্মানি- তিন দলের জন্যই গুরুত্বপূর্ণ। আজ হারলে বিদায় নিশ্চিত হবে কোস্টারিকার। সেক্ষেত্রে জাপানের শেষ ষোলো নিশ্চিতের জন্য আবার জার্মানি-স্পেন ম্যাচটার দিকে তাকিয়ে থাকতে হবে। জার্মানি হেরে গেলেই স্পেন-জাপান নকআউট নিশ্চিত করবে।

তার পরেও হতোদ্যম হচ্ছেন না জার্মান কোচ। তার কথা, ‘আমরা অভিযান অব্যাহত রাখার চেষ্টা করবো। নিজেদের দল ও কোয়ালিটির ওপর বিশ্বাস আছে। আর এই ম্যাচের জন্য যেই বিশ্বাস-সাহস দরকার সেটাও আছে।’

অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে বেলজিয়াম-মরক্কো। রাত ১০টায় ক্রোয়েশিয়া-কানাডা। সবগুলো ম্যাচই দেখাবে টি স্পোর্টস, বিটিভি ও গাজী টিভি।

/এফআইআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম