জাপানকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকলো কোস্টারিকা

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২২, ১৭:৫৮আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৮:৩৮

রূপকথার জন্ম তো আর প্রতিদিন হয় না। ভাগ্যটাও যে সঙ্গে থাকা লাগে! বারবার কোস্টারিকার বিপক্ষে আক্রমণে গিয়েও ফিনিশিং টাচটা দিতে পারেনি জাপান। উল্টো দিকে কোস্টারিকা কাতার বিশ্বকাপে এই প্রথম লক্ষ্য বরাবর শট নিয়ে পাওয়া একমাত্র গোলে হারিয়ে দিয়েছে ব্লু সামুরাইদের। তাতে বিশ্বকাপে এখনও টিকে থাকলো কোস্টারিকা।

অথচ এই ম্যাচটা ছিল জাপানের শেষ ষোলো নিশ্চিত করে রাখার আগাম মঞ্চ। এই ম্যাচ জিতলে পরে আবার জার্মানি-স্পেনের ম্যাচের ফলাফল অনুকূলে আসলেই হতো। সেই লক্ষ্যে পুরোটা সময় দুর্দান্ত খেলে গিয়েও হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো। তাতে গ্রুপ ‘ই’র পয়েন্ট টেবিলও জমে গেছে আরও। স্পেন, জাপান ও কোস্টারিকা তিন দলেরই এখন সমান তিনটি করে পয়েন্ট। জার্মানি অবশ্য আজ হারলেই বিদায় নিশ্চিত হবে।    

প্রথমার্ধটা অবশ্য দুই দলের জন্যই ছিল হতাশার। অবস্থা এমনই করুণ ছিল যে লক্ষ্য বরাবর কোনও শট নিতে পারেনি কেউ। তবে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমিয়ে তোলার প্রতিশ্রুতি ছিল স্পষ্ট। কোস্টারিকাকে রক্ষণ অটুট রাখতেই বেশি মনোযোগী দেখা গেছে। তুলনায় আক্রমণভাগ ছিল নখদন্তহীন। জাপান আক্রমণ হানলেও শেষ পর্যন্ত ফিনিশিং টাচের অভাবে তা কার্যকর হচ্ছিল না।  

যেমন ১৩ মিনিটে দারুণ সুযোগ তৈরি করেছিল জাপান। ডোয়ান ডানপ্রান্ত দিয়ে বিপজ্জনক লো-ক্রস বাড়িয়েছিলেন। কিন্তু গোলমুখে সেটি লুফে নেওয়ার মতো হাজির ছিল না কেউ। থাকলে গোল করে এগিয়ে যেতে পারতো।

৩৫ মিনিটে কোস্টারিকারও সুযোগ আসে দুইবার। শুরুতে কালভোর আশা জাগানো চেষ্টা ব্লক হওয়ার পর ক্যাম্পবেল সেটি মেরে বসেন ক্রসবারের ওপর দিয়ে!

প্রায় পুরোটা সময় রক্ষণাত্মক খেলা কোস্টারিকা অবশেষে কাঙ্ক্ষিত গোলটা পেয়ে যায় দ্বিতীয়ার্ধে। তাও আবার ৮১ মিনিটে জাপানের রক্ষণের ভুলে। গোলমুখে জাপানের খেলোয়াড় বল হারালে তাজেদার কাছ থেকে বল পেয়ে অসাধারণ এক শটে জাল কাঁপান কেইশের ফুলার। তার বাঁকানো শটটি জাপানি গোলকিপারের গ্লাভস স্পর্শ করেই চলে যায় জালে।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী