‘বিপজ্জনক’ পর্তুগালের বিপক্ষে ২০১৮ ফেরানোর আশা উরুগুয়ের

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২২, ১৩:১১আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৩:১১

রাশিয়া বিশ্বকাপটা ভালো করে মনে থাকার কথা উরুগুয়ের। শেষ ষোলোতে পর্তুগালকে ২-১ গোলে হারিয়েই তো রোনালদোদের বিদায় নিশ্চিত করেছিল। সেই অতীত আজ সুয়ারেজদের নতুন করে প্রেরণা জোগাচ্ছে। গ্রুপ পর্বে আজ রাত ১টায় পর্তুগালের মুখোমুখি উরুগুয়ে।   

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুর ম্যাচটা গোলশূন্য ড্রয়ে শেষ করেছে লাতিন অঞ্চলের এই প্রতিনিধি। রোনালদোরা আবার ঘানাকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার আশাতে আজ মাঠে নামবে। অপর দিকে পরাজয় দেখলে শঙ্কার মাঝে পড়ে যাবে উরুগুয়ে।

২০১৮ সাল প্রেরণা জোগালেও তার পুনরাবৃত্তি নিয়ে কথা বলতে গিয়ে বেশ সতর্ক দেখা গেলো উরুগুয়ে কোচ ডিয়েগো আলোনসোকে, ‘দেখুন চার বছর আগে যা হয়েছে, সেটা সম্পূর্ণ ভিন্ন একটা ম্যাচ। এখন আমাদের দলও ভিন্ন। বলতে পারেন ভিন্ন একটা আবহে ম্যাচটা মাঠে গড়াবে।’

দল হিসেবেও পর্তুগাল আলাদা সমীহ পাচ্ছে উরুগুয়ের। দলটার কোচ মনে করেন, ‘পর্তুগাল দুর্দান্ত একটি টিম। ওদের চমৎকার সব খেলোয়াড়, অভিজ্ঞ কোচ আছে। এটাই ওদের বিপজ্জনক করে তোলে।’ তার পরেও জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার আশায় আলোনসো, ‘আমাদের অস্ত্রগুলোও কম বিপজ্জনক নয়। আমরা জয়ের চেষ্টা করবো ‘এ’ মানের খেলা দিয়ে।’

এখন পর্যন্ত তিন ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। দুই দলই জিতেছে একটি করে ম্যাচ। হার একটি, আর ড্র একটিতে।

/এফআইআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস