আর্জেন্টিনা ছিটকে গেলে ব্রাজিলকেই সমর্থন করবেন স্ক্যালোনি

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২২, ১৪:৪৩আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৬:০৭

লাতিন অঞ্চলের প্রতিনিধি হিসেবে ব্রাজিল শেষ ষোলো নিশ্চিত করলেও আর্জেন্টিনার বেলায় এখনও অপেক্ষা। আজ রাতেই পোল্যান্ড ম্যাচের পর মেসিদের ভাগ্য নির্ধারণ হবে। তবে আলবিসেলেস্তেরা যদি বিশ্বকাপে টিকতে নাই পারে, তাহলেও বিশ্বকাপ থেকে মুখ সরিয়ে নেবেন না দলটির কোচ লিওনেল স্ক্যালোনি। মেসিদের কোচ তখন সমর্থন করবেন দক্ষিণ আমেরিকার আরেক হট ফেভারিট ব্রাজিলকে।

চিরপ্রতিদ্বন্দ্বী হলেও ব্রাজিলকে শুভকামনা জানাতে কার্পণ্য করেননি এই আর্জেন্টাইন। বলেছেন, ‘ব্রাজিল নকআউটে চলে যাওয়ায় আমি আনন্দিত। আমি দক্ষিণ আমেরিকান ফুটবলের অনেক বড় ভক্ত। কেউ অন্যভাবে নিলে সেটা ভুল করবে। পরের রাউন্ডে আর্জেন্টিনা যদি যেতে না পারে, তাহলে চাইবো দক্ষিণ আমেরিকান একটি দল জিতুক। ব্রাজিলে আমার বহু বন্ধু আছে। ওরা দুটি ম্যাচ জিতেছে, তাদের অভিনন্দন জানাই।’

এ সময় বুধবারের একাদশ নিয়েও প্রশ্ন আসে তার কাছে। স্ক্যালোনি অবশ্য জানিয়েছেন, তারা এখনও সেটি নিশ্চিত করতে পারেননি, ‘অবশ্যই পোলিশদের সঙ্গে ম্যাচটা কঠিন হবে। ওরা এমন এক দল যারা বক্সে সুযোগ তৈরি করতে পারে। আমাদের দেখতে হবে কারা খেলবে। সব কিছু নির্ভর করছে পরিস্থিতির ওপর। তবে আমাদের পরিকল্পনা থাকবে অত্যন্ত মনোযোগের সঙ্গে সেটপিসগুলো সামলে নেওয়া।’

/এফআইআর/     
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী