ম্যারাডোনার রেকর্ডকে ছাড়িয়ে গেলেন মেসি

তানজীম আহমেদ, দোহা (কাতার থেকে)
০১ ডিসেম্বর ২০২২, ০১:০৫আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০৬:৫৫

টানা ৩৬ ম্যাচ জিতে বিশ্বকাপের আসরে পা রাখা আর্জেন্টিনা শুরুতেই হোঁচট খেয়েছে। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অবিশ্বাস্য হারের পর তাদের পার করতে হচ্ছে কঠিন একটা সময়। দ্বিতীয় ম্যাচে জয় পেলেও নক আউট পর্বে জায়গা করে নিতে হলে আজ তৃতীয় ম্যাচে তাদের পোল্যান্ডকে হারাতেই হবে। ড্র করলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে, আর হারলে তো স্বপ্ন ভেঙে চুরমার। তবে স্বপ্নভঙের বেদনা নিয়ে নিশ্চয়ই দেশে ফিরে যেতে চাইছেন না দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাইতো দোহার ৯৭৪ স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে আলবিসেলেস্তেরা। আর মাঠে নেমেই দলের বড় তারকা লিওনেল মেসি এককভাবে রেকর্ডের অধিকারী হলেন। ছাড়িয়ে গেছেন আরেক প্রয়াত গ্রেট দিয়েগো ম্যারাডোনাকে।

আগের ম্যাচে ৮৬ বিশ্বকাপ জয়ী প্রয়াত দিয়েগো ম্যারাডোনাকে স্পর্শ করেছিলেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২১টি ম্যাচ খেলার রেকর্ডটি এককভাবে ছিল  ম্যারাডোনার। পোল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে তৃতীয় ম্যাচ খেলতে নেমে মেসি এখন এককভাবে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন। দলের হয়ে ২২টি ম্যাচ খেলার রেকর্ড যে কারও নেই।

আর বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার অধিকারী হতে হলে অনেক পথ পাড়ি দিতে হবে। যেই রেকর্ডটি আছে শুধুমাত্র জার্মানির লোথার ম্যাথিউসের, ২৫টি ম্যাচ খেলার অভিজ্ঞতা এই সাবেক ডিফেন্ডারের। সেক্ষেত্রে আর্জেন্টিনাকে ফাইনাল খেলতে হবে। তবে ফাইনালে যেতে না পারলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ থাকবে, সেখানে থাকবে নতুন রেকর্ড গড়ার সুযোগ। আর মেসি চাইবেন দল যেন জিতুক। একের পর এক সাফল্য পেলেই যে নতুন করে গড়া রেকর্ডটি নিজের করে নিতে পারবেন।

/ইউএস/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের