মেসিকে হতাশ হতে দেননি তরুণ তুর্কিরা

তানজীম আহমেদ, দোহা (কাতার থেকে)
০১ ডিসেম্বর ২০২২, ০৩:৩০আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০৩:৩০

কাতারে ‘স্টেডিয়াম ৯৭৪’- এ আবারও মেসিময় এক ম্যাচ দেখার অপেক্ষায় সবাই। আগের মতো তার দিকেই দৃষ্টি। মেসির পায়ে বল পড়লেই স্বভাব-সুলভ উচ্ছ্বাস বেড়ে যেন দ্বিগুণ। সাদা-আকাশি জার্সিদের উপস্থিতিতে স্টেডিয়ামের বড় অংশ হয়ে পড়েছিল টইটম্বুর। মেসির পায়ে গোল দেখার অপেক্ষার অবসান ফুরানোর সুযোগ এলেও দুর্ভাগ্য। পেনাল্টি থেকে তার নেওয়া শট পোল্যান্ড গোলকিপার বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করে প্রায় গ্যালারি ভর্তি দর্শকদের নিস্তব্দ করে দেন। আনন্দে ভাসা হয়নি আলবিসেলেস্তেদের। কিন্তু মেসি গোল মিস করলে কী হবে? এ দিন যে অন্যরা তাতিয়ে ছিলেন। মেসি তথা দলের মান ঠিকই রেখেছেন অন্য দুই তরুণ সতীর্থ। ড্র নয়, সরাসরি ম্যাচ জিতেই গ্রুপ সেরা হয়ে নক আউট পর্বে জায়গা করে নিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

শুরু থেকে পোল্যান্ডকে চেপে ধরে একের পর এক আক্রমণ করেও গোল পাচ্ছিল না আর্জেন্টিনা। পোলিশ গোলকিপার বল ক্লিয়ার করতে গিয়ে ফাউল করে বসলে ভিএআর প্রযুক্তি দেখে পেনাল্টির নির্দেশ আসে। মেসি সৌদি আরবের বিপক্ষে পেনাল্টিতে সফল হলেও আজ উল্টো দৃশ্য দেখেছেন।

৩৫ বছর বয়সীর তারকার শট গোলকিপার বা দিকে ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের সমর্থকদের হতাশায় নিমজ্জিত রাখেন। সাতবারের ব্যালনডির জয়ীর পায়ে এমন পেনাল্টি মিস দেখে সমর্থকরা যারপরনাই হতাশ, হতভম্ব। কারও কারও তো তাতক্ষণিক অশ্রুও ঝড়েছে! তবে হয়তো সেটাই শেষ দৃশ্য নয়। সতীর্থরা তো আগে থেকে পণ করেছিলেন মেসির শেষ বিশ্বকাপটা রাঙাবেন। কিছুতেই হার মানবেন না।

আর সেই কারণে কিনা বিরতির পর আক্রমণের ধারা অব্যাহত রেখে আর্জেন্টিনা সফলতার মুখ দেখে। তরুণ তুর্কিদের হাতেই যে ভবিষ্যত, সেটাই যেন প্রমাণ হলো।

৪৬ মিনিটে ম্যাক অ্যালিস্টার গোল করেন। ৬৭ মিনিটে আলভারেজ ব্যবধান দ্বিগুণ করে পোল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেন। মেসি যে এরই ফাঁকে শাপমোচন করার চেষ্টা করেননি তা কিন্তু নয়। দুই গোলের আগে বা পড়ে নিজের মতো চেষ্টা করে গেছেন। কোনও সময় তেঁড়েফুরে খেলেছেন। লেভানদোভস্কির সঙ্গে মধ্যমাঠের এক ব্যাটলে তো পেরেই উঠতে পারেননি। তবে নিজের জিদ থেকে চেষ্টা ছিল তার। তবে সোনার ছেলের মুখ উজ্জ্বল থাকে না। সোনার ছেলেরও ব্যাড ডে যায়। হয়তো সেটাই নক আউট পর্বের আগে হয়ে গেলো। মেসি ছাড়াও আর্জেন্টিনা জিততে পারে। হয়তো সেই মহড়াও হয়ে গেলো!

তরুণ তুর্কীরা লক্ষ্যভেদ করে দলকে শুধু জেতাননি। মেসির রেখেছেন সম্মানও। গ্রুপ সেরা হয়ে নক আউট পর্বে খেলবে আর্জেন্টিনা। ড্র করতে হয়নি। অপেক্ষায় থাকতে হয়নি গোল পার্থক্যে। এমন জয়ের পর নক আউটে আরও ক্ষুরধার এক আর্জেন্টিনা অপেক্ষা করছে তা বলেই দেওয়া যায়। আর সেই ম্যাচে লিওনেল মেসি জ্বলে উঠবেন, গোলও পাবেন। এমনটি প্রত্যাশা করছেন লুসাইলের মাঠ ছেড়ে আসা সমর্থকরাও!

/ইউএস/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী