দক্ষিণ কোরিয়ার বিপক্ষে রোনালদোর খেলার সম্ভাবনা ৫০-৫০

স্পোর্টস ডেস্ক 
০২ ডিসেম্বর ২০২২, ১৪:০৮আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১৪:০৮

বিশ্বকাপে নকআউট নিশ্চিত হওয়ায় আজ অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নামতে পারে পর্তুগাল। গ্রুপ এইচে আজ তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।

পর্তুগিজ যুবরাজ বুধবার দলের অনুশীলনেও ছিলেন না। শুধু জিমে নির্দিষ্ট কিছু কাজ করে দিনটা পার করেছেন। তাতে তার বিশ্রামে থাকার সম্ভাবনাই বেশি। কিন্তু পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস বলেছেন, প্রাণভোমরার খেলা-না খেলা নিয়ে এখনও সংশয় আছে, ‘আমার মনে হয় রোনালদোর খেলার সম্ভাবনা ৫০-৫০। সব কিছু নির্ভর করছে সর্বশেষ অনুশীলনে তার অবস্থা। যদি তার অবস্থা ভালো হয় তাহলে। তবে তার অনুপস্থিতিতেও বিকল্প পরিকল্পনা আছে।’

ঘানা, উরুগুয়ের বিপক্ষে জয়ের পর ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল পর্তুগাল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আজ জয় কিংবা ড্র করলেও গ্রুপসেরা হবে। পর্তুগিজ কোচ সান্দোস আরও জানিয়েছেন, ডিফেন্ডার নুনো মেন্ডেস বিশ্বকাপে আর খেলতে পারবেন না, ‘দুর্ভাগ্যজনক ভাবে চোট পেয়ে সে ছিটকে গেছে। তার পরেও মনের ইচ্ছায় সে আমাদের সঙ্গে থাকতে চাইছে। ফলে তার পুনর্বাসনটা এখানেই শুরু হবে।’

দলে মেন্ডেসসহ ওতাভিও ও দানিলো ইনজুরিতে থাকায় সান্তোস নিশ্চিত করেছেন, আজকের ম্যাচে ঘুরিয়ে-ফিরিয়ে একাদশ সাজাবেন। যাতে বেশ শেষ ষোলোর আগে কয়েকজনকে বিশ্রাম দিতে পারেন।

/এফআইআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী