৩১ বছরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় হ্যাজার্ডের

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২২, ১৭:২১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৭:২১

ক্রোয়েশিয়ার কাছে হারের পরই অবসরের ভাবনা আসে এডেন হ্যাজার্ডের।  তাকে বোঝানোর চেষ্টাও করেছিলেন সতীর্থ-বন্ধুরা। এরই মধ্যে কোচ রবার্তো মার্টিনেজ সরে গিয়েছেন। মনোভাব পাল্টায়নি হ্যাজার্ডের। অবসরের ঘোষণাই দিয়ে ফেললেন তিনি।

হ্যাজার্ড তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘এবার জীবনের একটা পাতা ওল্টাতে হচ্ছে। যাদের ভালোবাসা পেয়েছি, তাদের ধন্যবাদ। সব সময় যাদের পাশে পেয়েছি, তাদের ধন্যবাদ। ২০০৮ সাল থেকে জয়ের যে সব মুহূর্ত তুলে ধরতে পেরেছি, উপভোগ করতে পেরেছি, তার জন্যও ধন্যবাদ। আজ আমি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছি। পরের প্রজন্ম তৈরি। জাতীয় দলের হয়ে খেলাটাকে মিস করবো।’

 ২০০৮ সালে বেলজিয়ামের সিনিয়র টিমে প্রথম ডাক পেয়েছিলেন হ্যাজার্ড। পরের ১৪ বছরে ১২৬টা ম্যাচ খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ডার। করেছেন ৩৩টা গোল।

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে কোচেদের সরে যাওয়া নতুন নয়। অনেক ক্ষেত্রে ছাঁটাই করে ফেলা হয় তাদের। কিন্তু ব্যর্থতার দায় মাথায় নিয়ে অনেক সময় ফুটবলাররাও সরে যান। দেশকে সাফল্য দিতে না পারার জন্য সে ভাবেই হঠাৎই অবসর নিয়ে নিলেন ইডেন হ্যাজার্ড।

/এমআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী