কাতার বিশ্বকাপ ইতিহাসের সেরা: ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২২, ২১:০৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ২১:০৩

কাতারে চলমান বিশ্বকাপ ইতিহাসের সেরা বলে মন্তব্য করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গ্রুপ পর্ব ও শেষ ষোলোর ম্যাচ শেষে বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক টেলিভিশন এবং অনলাইন দর্শক পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি।

ইউরোপ-লাতিনের দলগুলোর সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করেছে এশিয়া ও আফ্রিকার দেশগুলো। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও তাই বলছেন, বিশ্বকাপে ছোট দল বলে কিছু নেই।

তিনি বলেন, সুন্দর সব স্টেডিয়ামে খেলা হচ্ছে। অসাধারণ পরিবেশ। দুর্দান্ত সব গোল, রোমাঞ্চ, চমক, ছোট দল বড় দলকে হারিয়ে দিচ্ছে। আসলে এখানে কোনও ছোট দল নেই, আর কোনও বড় দলও নেই। সব দলই সমান। ইতিহাসে প্রথমবারের মতো সব মহাদেশের দল নকআউট পর্বে উঠেছে। এটিই বলে দেয় ফুটবল সত্যিই বিশ্বময় হয়ে উঠছে।

ফিফা সভাপতি বলেন, এবার আমরা সবমিলিয়ে (টেলিভিশনসহ) দুইশ কোটির বেশি দর্শক পেয়েছি, যা সত্যিই অবিশ্বাস্য। দোহার রাস্তায় ২৫ লাখ মানুষ এবং স্টেডিয়ামে প্রতিদিন লাখো মানুষ, সবাই একসঙ্গে উল্লাস করছে।

/এমআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের