আর্জেন্টিনাকে হারিয়ে আলোচনায় আসা সৌদি কোচের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৩, ১৩:১৩আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৩:২০

কাতার বিশ্বকাপে সৌদি আরবের অসাধারণ নৈপুণ্যে আলোচনায় ছিলেন কোচ হার্ভে রেনার্ড। তার অধীনেই আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নেয় সৌদি। এই কোচ নতুন চ্যালেঞ্জ নিতে চাকরি ছেড়েছেন সৌদি আরবের। আসন্ন নারী বিশ্বকাপকে সামনে রেখে কোচ হয়েছেন ফরাসি নারী ফুটবল দলের।

সৌদি আরবের ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, রেনার্ডের অনুরোধে চুক্তি বাতিল করতে রাজি হয়েছে তারা।     

৫৪ বছর বয়সী এই ফ্রেঞ্চম্যান সৌদির কোচ হন ২০১৯ সালে। তার পর বিশ্বকাপে সৌদির পারফরম্যান্স সবারই জানা।

সৌদি আরবের ফুটবল ফেডারেশন তার পরবর্তী অধ্যায়ের জন্য  শুভ কামনা জানিয়েছে। টুইটারে তারা জানিয়েছে, ‘ফ্রেঞ্চ ফেডারেশন থেকে তার কাছে একটা প্রস্তাব এসেছিল। বর্তমান আন্তর্জাতিক উইন্ডোর চার দিন আগে এই খবর জানতে পেরেছি। তার পর বোর্ডের পরিচালকদের সঙ্গে আলোচনা করে তার অনুরোধ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।’  

র‌্যাঙ্কিংয়ের পাঁচে থাকা ফরাসি নারী ফুটবল দল এবারের আসরে প্রথম বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে। যে আসরটির যৌথ আয়োজক অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ড। টুর্নামেন্ট শুরু হবে ২০ জুলাই।

জেদ্দায় প্রীতি ম্যাচে বলিভিয়ার কাছে ২-১ গোলে সৌদি আরবের পরাজয়ের পর রেনার্ড নিজের নতুন মিশন নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন, সৌদি আরবকে যতটা সম্ভব এগিয়ে নেওয়ার কাজটা সমাপ্ত করেছেন তিনি, ‘চার বছরে সৌদি আরবের সবার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় এই দলের জন্য সর্বোচ্চটা দিয়ে ফেলেছি। এর বাইরে আর যেতে পারছি না। তাই সবার কাছে সৎ থাকাকেই শ্রেয় মনে করেছি। এই চমৎকার সময়ের জন্য সবাইকে আরেকবার ধন্যবাদ।’

সৌদির ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নতুন কোচ নিয়োগ দিতে কিছুটা সময় নেবে। জুনের আগে তারা রেনার্ডের উত্তরসূরীর নাম ঘোষণা করবে না। যেহেতু সেপ্টেম্বরে তাদের পরবর্তী ম্যাচ।

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
ডাচ সাম্রাজ্যের পতন ঘটিয়ে নারী হকি বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
সর্বশেষ খবর
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক