যত সমালোচনা হোক সাম্বা নাচ চলবে

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২২, ১৭:২০আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৬:১৪

কাতার বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছে ব্রাজিল। গোলের পরই সাম্বা নাচ দেখিয়ে চলেছেন নেইমার ভিনিসিয়ুস রিচার্লিসনরা। যদিও এই নাচ নিয়ে হচ্ছে সমালোচনাও। ম্যানইউ কিংবদন্তি রয় কিন সমালোচনা করে বলেছিলেন, নেইমারদের নাচ প্রতিপক্ষের জন্য অসম্মানজনক!

তবে সমালোচনাকে পাত্তা দিতে নারাজ সেলেসাওরা। বরং তিতে শীষ্যদের দাবি, চলতি বিশ্বকাপে ব্রাজিল যতদূর যাবে, তাদের সঙ্গে থাকবে এই নাচ। 

এ বিষয়ে ভিনিসিয়ুসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রতিপক্ষকে অসম্মান করতে নয়, আনন্দের বহিঃপ্রকাশ হিসেবেই গোলের পর নেচেছে ব্রাজিল দল। এটা ব্রাজিলিয়ান সংস্কৃতির অংশ। আর গোল উদযাপনে এই নাচ থামাবে না ব্রাজিল দল।

রিয়াল তারকা বলেন,  অন্যের সুখ দেখে কেউ কেউ অভিযোগ তুলবেই। আমরা ব্রাজিলিয়ানরা আনন্দ করতে ভালোবাসি, মজা করতে পছন্দ করি। ফুটবলে গোল সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্বকাপে তো আরও বেশি। তাই গোলের মুহূর্তটা শুধু ফুটবলারদের জন্য নয়, দেশের মানুষের জন্যও উৎসবের উপলক্ষ। আমাদের এখনও আরও অনেক উদযাপন বাকি আছে।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধেই চার গোল তুলে নিয়েছিল ব্রাজিল। প্রতিটি গোলেই নেচেছেন নেইমার-রিচার্লিসন, ভিনিসিয়ূসরা। এরপর ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভি-কে রয় কিন বলেছেন, আমি জানি এটা ওদের সংস্কৃতির অংশ। তবে প্রতিপক্ষের প্রতি এটা সত্যিই অসম্মানজনক। আমার মনে হয় এটা একেবারেই ঠিক নয়।

/এমআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের