চাকরি হারালেন এনরিকে

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২২, ১৯:২৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৯:২৩

বিশ্বকাপ ফুটবল থেকে ফেভারিট স্পেনের করুণ বিদায় হয়েছে। শেষ ষোলোর লড়াইয়ে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে ছিটকে যেতে হয়েছে শিরোপা লড়াই থেকে। এমন বিদায়ের পর স্পেনের কোচ লুইস এনরিকের চাকরি নড়বড়ে হয়ে যায়। শেষ পর্যন্ত ৫২ বছর বয়সী কোচকে বিদায় বলে দেওয়া হয়েছে।

এক বিবৃতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন বলেছে, লুইস এনরিকেকে ও তার কোচিং স্টাফকে ধন্যবাদ দিতে হচ্ছে। কয়েক বছর ধরে তারা জাতীয় দলের নেতৃত্ব দিয়ে আসছেন। স্পেন জাতীয় দলের জন্য নতুন প্রজেক্ট আসা উচিত। লক্ষ্য হলো সামনের বছরগুলোতে যাতে ঠিকঠাক ভাবে দল এগিয়ে যেতে পারে। নতুন সিদ্ধান্ত নিয়ে কোচের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে।

২০১৯ সাল থেকে স্পেন জাতীয় দলের দায়িত্বে ছিলেন এনরিকে। তার অধীনে স্পেন ইউরো ও নেশন্স লিগ খেলেছে। এবার বিশ্বকাপে কোস্টারিকাকে ৭ গোলে হারিয়ে স্পেন দারুণ সূচনা করলেও হেরেছে জাপানের কাছে। এছাড়া মরক্কোর কাছে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোল না করার ব্যর্থতা তো আছেই। এরপর টাইব্রেকারে তার শিষ্যরা লক্ষ্যভেদ করতে না পারায় করুণ বিদায় নিতে হয়েছে।

/টিএ/এমআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম