পেলেকে ছুঁয়েও স্বপ্নপূরণ হলো না নেইমারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২২, ০০:০৯আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০০:০৯

কাতার বিশ্বকাপ শুরুর আগে কিংবদন্তী পেলেকে ছাড়িয়ে যেতে তিনটি গোলের প্রয়োজন ছিল নেইমারের। অবশেষে কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে পেলেকে ছুঁয়ে ফেললেন নেইমার। তার গোলেই এগিয়ে গিয়েছিল ব্রাজিল। যদিও এগিয়ে থেকে জিততে পারেনি ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে নেইমারের ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটে ক্রোয়েশিয়া।

রোমারিওর পর রোনালদোকে অনেক আগেই ছাড়িয়ে গিয়েছিলেন নেইমার। অপেক্ষায় ছিলেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা পেলের রেকর্ড ভাঙার। জীবন্ত এই কিংবদন্তির রেকর্ড এখনও না ভাঙলেও স্পর্শ করেছেন তিনি। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত সময় গোলশূন্য ড্র হয়। এরপর খেলা গড়ায় অতিরিক্ত মিনিটে। অতিরিক্ত মিনিটের দ্বিতীয়ার্ধে মাঝ মাঠ থেকে বল নিয়ে ওয়ান-টু করে এগিয়ে যান নেইমার। শেষ টাচটা দেন লুকাস পাকুয়েতা। এরপর গোলরক্ষক লিভাকোভিচকে কাটিয়ে ক্রোয়েশিয়ার জালে বল জড়িয়ে দেন নেইমার। তাতেই কিংবদন্তি  পেলের সঙ্গে সর্বোচ্চ গোলের তালিকাতে ভাগ বসান। ব্রাজিলের হয়ে পেলের গোল ৯২ ম্যাচে ৭৭টি। 

অন্যদিকে নেইমার ১২৪ ম্যাচে এসে পেলেকে ছুঁয়েছেন। নেইমার এখন পর্যন্ত চারটি হ্যাটট্রিক করেছেন। ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রথম হ্যাটট্রিকটি এসেছিল ২০১২ সালে, চীনের বিপক্ষে প্রীতি ম্যাচে। এরপর তিনি হ্যাটট্রিক করেছেন দক্ষিণ আফ্রিকা, জাপান ও পেরুর বিপক্ষে। 

শুধু তাই নয় ফুটবল বিশ্বকাপেও গোল সংখ্যায় পেলেকে ছুঁয়েছেন নেইমার। ব্রাজিলকে ৩টি বিশ্বকাপ জেতানো পেলে বৈশ্বিক এই টুর্নামেন্টে গোল করেছেন ৮টি। এদিকে নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে গিয়ে পেলেকে ছুঁয়েছেন নেইমার। ১৩ ম্যাচে তার গোলসংখ্যা ৮।

২০১৪ সালে ঘরের মাটিতে আয়োজিত বিশ্বকাপে নেইমার ছিলেন ব্রাজিলের পোস্টার বয়। কিন্তু কোয়ার্টার ফাইনালে মারাত্মক পিঠের চোটে অভিষেকটা হয়েছিল চোখের পানিতে।  চার বছর পর রাশিয়া বিশ্বকাপ থেকেও খালি হাতে ফিরতে হয়েছিল তাকে। হেক্সা জয়ের মিশন নিয়ে কাতার যাওয়া নেইমার, সেখানেও খেলেন হোঁচট। ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল।

/আরআই/এমআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী