আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচে রেফারি যিনি

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০২২, ১৮:৩০আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ২০:১০

আগামীকাল (মঙ্গলবার) দিবাগত রাত ১টায় শেষ চারের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। ওই ম্যাচের দায়িত্বে পালন করবেন ইতালিয়ান রেফারি ড্যানিয়েল ওরসাতো। এক বিবৃতিতে ফিফা বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলিয়েছিলেন ওরসাতো। সেই ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়েছিল ইকুয়েডর। এ ছাড়া গ্রুপ পর্বে আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচেরও দায়িত্বে ছিলেন ওরসাতো। সেই ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে জিতেছিল।

সিরি-এ রেফারি ওরসাতোকে গ্রুপ পর্বের পরে প্রি-কোয়ার্টার ফাইনাল ও কোয়ার্টার ফাইনাল পর্বে বিশ্রাম দেওয়া হয়েছিল। সেমিফাইনালে আবার দায়িত্ব পেয়েছেন তিনি।

প্রসঙ্গত, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে রেফারি মাতেউ লাহোজকে নিয়ে তীব্র বিতর্ক হয়েছে। স্পেনের রেফারি মাতেউ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ১৫টি কার্ড দেখিয়েছেন। এরমধ্যে আটটি হলুদ কার্ড দেখেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। নেদারল্যান্ডসের ফুটবলাররা দেখেছেন ছয়টি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড। হলুদ কার্ডের তালিকায় মেসিও রয়েছেন। ম্যাচের মধ্যে মাতেউর সঙ্গে তর্কাতর্কি হয় মেসির। মাতেউকে বাড়ি পাঠিয়ে দিয়েছে ফিফা। এ ছাড়া পর্তুগাল বনাম মরক্কো ম্যাচের রেফারিকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থরা। এই বিতর্কের পরে অভিজ্ঞ ইতালীয় রেফারির ওপরে মেসিদের ম্যাচের দায়িত্ব দিলো ফিফা।

 

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম