কিছুক্ষণ পরই সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছেনে লিওনেল স্কালোনি। দুই ম্যাচে হলুদ কার্ড দেখে ফেলায় নিয়াম অনুযায়ী নেই গনজালো মন্তিয়েল আর মার্কোস আকুনিয়া।
প্রথম একাদশে নেই ইনজুরির সমস্যায় থাকায় ডি মারিয়াও। ক্রোয়েশিয়ান মিডফিল্ডের সঙ্গে লড়াইয়ে মাঝমাঠের দখলটা নিতেই স্কালোনি আজ মাঠে নামাচ্ছেন চার মিডফিল্ডার-লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার
আর্জেন্টিনা একাদশ আছেন যারা— এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকলাস ওটামেন্ডি, নিকলাস টালিয়াফিকো; লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, জুলিয়ান অ্যালভারেজ।









