টিকিট না পেয়ে আর্জেন্টাইন ভক্তদের বিক্ষোভ

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:২৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৬:২৬

সেই যে ১৯৮৬ বিশ্বকাপ জেতা, তারপর থেকে আর্জেন্টিনার কাছে আক্ষেপ হয়ে আছে সোনালী ট্রফি। ২০১৪ বিশ্বকাপে কাছে গিয়েও মেসিকে ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে। মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে আরেকবার সুযোগ তৈরি হওয়ায় তা কীভাবে হাতছাড়া করবেন আর্জেন্টাইন ভক্তরা? সেটি করতে চান না বলেই তারা ফাইনালের টিকিট পেতে আন্দোলনও করছেন!

দোহায় আর্জেন্টিনা ভক্তরা টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরছেন। নিজের দেশের ফাইনাল দেখতে কালোবাজার থেকেও টিকিট কিনতে লড়াই করছেন তারা। কিন্তু সেই মার্কেটে সবচেয়ে কমদামী টিকিটের মূল্যও আকাশচুম্বী- ৪ হাজার ডলারেরও বেশি! উপায় না দেখে দোহায় একটি হোটেলের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। এই হোটেলেই আপাতত অস্থায়ী ভিত্তিতে অবস্থান করছেন আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তারা।

টিকিট পেতে বৃহস্পতিবার কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাও ঘটেছে। এসময় জড়ো হওয়া কিছু ভক্তের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘এএফএ আমাদের টিকিট দাও।’

অবস্থা ভালো না হওয়ায় পরে ফেডারেশন বিক্ষোভ প্রদর্শনকারী ভক্তদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে রাজি হয়।

কোয়ার্টার ফাইনালের বেলায় বাড়তি টিকিটের ব্যবস্থা ছিল। কিন্তু আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের জন্য এরকম কোনও ঘোষণা এখনও আসেনি। অথচ স্মরণীয় ম্যাচটি দেখতে আর্জেন্টিনা-ফ্রান্স থেকে শেষ মুহূর্তে অনেকেই উড়ে আসছেন।   

ফাইনাল অনুষ্ঠিত হবে লুসাইল আইকনিক স্টেডিয়ামে। যার আসন সংখ্যা ৮৮ হাজার ৯০০। জানা গেছে, অনেক আর্জেন্টাইন মেসির হাতে শিরোপা দেখতে ঋণ করেও উপসাগরীয় দেশটিতে এসেছেন। 

 

/এফআইআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম