মারা গেছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী জর্জ কোহেন

স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২২, ১০:০০আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১০:০০

ইংল্যান্ড ফুটবল বিশ্বকাপ জিতেছে একবার। তাও আবার সেটা ১৯৬৬ সালে। বিশ্বকাপ জয়ী দলটি থেকে জীবিত তিনজনের একজন ছিলেন জর্জ কোহেন। ৮৩ বছর হয়ে যাওয়া এই ইংলিশ রাইট ব্যাক মারা গেছেন।

শুক্রবার কোহেনের মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব ফুলহাম। কোহেন ছাড়া বাকি জীবিত দুই সদস্য হলেন- ববি চার্লটন ও জিওফ হার্স্ট।

জর্জ কোহেনের আন্তর্জাতিক অভিষেক হয়েছে ১৯৬৪ সালে। তার পর দেশের হয়ে ৩৭টি ম্যাচ খেলেছেন। সবচেয়ে বড় অবদান ছিল ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জয়ে। ছিলেন ওই দলের ভাইস ক্যাপ্টেনও।

ক্লাব ক্যারিয়ারে পুরোটা সময় ফুলহামেই কাটিয়েছেন। ওয়েস্ট লন্ডনের দলটির হয়ে খেলেছেন ৪৫৯ ম্যাচ। কৃতিত্বপূর্ণ অবদানের জন্য কোহেনকে ২০০০ সালে মেম্বার অব দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার বা এমবিই খেতাবেও ভূষিত করা হয়েছে। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী