বিশ্বকাপে আলো ছড়ানো গাকপোকে পাচ্ছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২২, ১৩:১১আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৩:১৬

বিশ্বকাপ বিরতি থেকে ফিরে এক সঙ্গে দুটি জয় দেখেছে লিভারপুল। প্রিমিয়ার লিগের জয়ে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়ে মৌসুমের বাজে শুরুর হতাশাকে পেছনে ফেলার ইঙ্গিত দিয়েছে। অপরটিতে দল-বদলের বাজারে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। কাতার বিশ্বকাপে আলো ছড়ানো নেদারল্যান্ডস উইঙ্গার কোডি গাকপোকে দলে ভেড়ানোর সব আয়োজন পাকা করে ফেলেছে তারা।

চুক্তি যে সম্পন্ন হয়েছে সেটি নিশ্চিত করেছে গাকপোর ডাচ ক্লাব পিএসভি। ইএসপিএন বলেছে, চুক্তিটির বাজারম্যূল ৩৭ মিলিয়ন পাউন্ড। আর সব কিছু সম্পন্ন হবে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে। গাকপোর বর্তমান ক্লাব পিএসভি যদিও চুক্তির বিস্তারিত জানায়নি। তবে জেনারেল ম্যানেজার মার্সেল ব্র্যান্ডস জানিয়েছেন, তাদের ক্লাবের জন্য চুক্তিটা হবে রেকর্ড ট্রান্সফার।

ডাচ ক্লাব পিএসভি বিবৃতিতে জানিয়েছে, পিএসভি ও লিভারপুল গাকপোর প্রস্তাবিত ট্রান্সফারের বিষয়ে একমত হয়েছে। ২৩ বছর বয়সী অ্যাটাকার শিগগিরই ইংল্যান্ড উড়ে যাবেন। লক্ষ্য সেখানকার যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করা।

কাতার বিশ্বকাপে ডাচদের হয়ে আলো ছড়িয়েছেন গাকপো। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়ার আগে তিন গোল করেছেন।

মূলত লিভারপুলের কলম্বিয়ান তারকা লুইস ডিয়াজ চোট আক্রান্ত হওয়াতেই ফরোয়ার্ড লাইনে তাদের শক্তি বাড়াতে হচ্ছে।

তার পরেও বিশ্বকাপ বিরতি থেকে ফিরে জয় পেতে সমস্যা হয়নি তাদের। লিভারপুলের ৩-১ গোলে জেতা ম্যাচে মোহাম্মদ সালাহ, ভার্জিল ফন ডাইক ও স্টেফান বাইচেটিচ একটি করে গোল করেছেন। অ্যাস্টন ভিলার হয়ে একটি গোল করেছেন ওলি ওয়াটকিন্স।

মৌসুমটা বাজেভাবে শুরু করা লিভারপুল ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে। ১৪ ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে তাদের ওপরেই আছে ম্যানচেস্টার ইউনাইটেড।   

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী